
খেলোয়াড় থেকে কোচ হয়ে রিয়াল মাদ্রিদে ফিরলেও বেশি দিন টিকতে পারেননি জাবি আলোনসো। মাত্র সাত মাসেই থেমে যায় তাঁর পথচলা। লস ব্লাঙ্কোসে থাকা অবস্থায় কী ঘটেছিল, সেটা নিয়ে মুখ খুললেন আলোনসো।
পাঁচ বছর রিয়ালের হয়ে খেলার পর ২০২৫ সালের জুনে ক্লাবটির কোচ হয়ে ফেরেন আলোনসো। রিয়ালের সঙ্গে তাঁর ছিল তিন বছরের চুক্তি। কিন্তু স্প্যানিশ সুপার কাপে এ বছরের জানুয়ারিতে বার্সেলোনার কাছে হারের পর শেষ হয়ে যায় আলোনসোর রিয়াল অধ্যায়। বর্তমানে তিনি চেলসির কোচ হিসেবে কাজ করছেন। ‘দ্য অ্যাথলেটিক’কে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ালের সাবেক কোচ বলেন, ‘সৌভাগ্যবশত, আমার ক্যারিয়ারে খুব বেশি মানসিক ক্ষত নেই। ঠিক আছে একটা ক্ষত ছিল। কিন্তু এটা সেরে গিয়েছে।’
১৯৯৯ থেকে ২০১৭ পর্যন্ত দীর্ঘ ১৮ বছরের খেলোয়াড়ি জীবন শেষে কোচিং অধ্যায় শুরু করেন আলোনসো। জার্মানির বায়ার লেভারকুসেনের কোচও ছিলেন তিনি। তাঁর অধীনে প্রথমবারের মতো ২০২৪ সালে লেভারকুসেন জেতে বুন্দেসলিগার শিরোপা। তবে রিয়াল যে প্রত্যাশা নিয়ে তাঁকে এসেছিল, তা পূরণ করতে না পারার ব্যর্থতায় চাকরি চলে যায় আলোনসোর।
রিয়ালে যা ঘটেছে, তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চান আলোনসো। চেলসির বর্তমান কোচ এক সাক্ষাৎকারে বলেন, ‘এখন সেই ক্ষত সেরে গেছে। আমি খুবই অনুপ্রাণিত ও দৃঢ়প্রতিজ্ঞ—যেমনটা মাদ্রিদে শুরু করার সময় ছিলাম। ঠিক তেমনভাবেই এই নতুন অধ্যায় (চেলসির কোচিং) উপভোগ করতে চাই। পেছনে ফিরে তাকালে ইতিবাচক বিষয়গুলো এবং যেগুলো কাজ করেনি—দুটোই দেখি। নিজের ব্যাপারে খুবই আত্মসমালোচনামূলক ছিলাম। ভেবেছি কী করলে আরও ভালো হতে পারত। কারণ, সবকিছু প্রত্যাশামতো হয়নি।’
যে সাত মাস রিয়ালের দায়িত্বে ছিলেন, তখন ভিনিসিয়ুস জুনিয়রসহ কয়েকজন ফুটবলারের সঙ্গে আলোনসোর সম্পর্ক অবনতি ঘটেছিল বলে গুঞ্জন ছড়িয়েছিল। স্প্যানিশ ক্লাবটিতে থাকা অবস্থায় যা ঘটেছিল, সেই অতীত ভুলে এখন সামনে এগোতে চান তিনি। চেলসির দায়িত্বে থাকা স্প্যানিশ এই কোচ বলেন, ‘যেসব হতাশা এসেছে এবং যেসব বিষয় আমার ইচ্ছামতো হয়নি, সেগুলো থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি এবং বিশ্বাস রাখি যে ভবিষ্যতে সবকিছু আরও ভালো হবে। অনেক অভিজ্ঞতা আছে। আমাকে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। খেলার কৌশলগত দিক থেকে কিছু বিষয় সফল হয়েছে। কিছু হয়নি। খেলোয়াড়দের পরিচালনার ক্ষেত্রেও কিছু ভালো হয়েছে, কিছু মনমতো হয়নি। সব মিলিয়ে নানা অভিজ্ঞতার একটি মিশ্রণ।’
বুন্দেসলিগার পাশাপাশি ডিএফবি পোকাল, ডিএফএল সুপার কাপও লেভারকুসেন জিতেছিল ২০২৩-২৪ মৌসুমে আলোনসোর অধীনে। কোচ হিসেবে তাঁর শিরোপা এই তিনটিই। তবে খেলোয়াড়ি জীবনে অসংখ্য শিরোপা জিতেছেন। রিয়াল মাদ্রিদ, লিভারপুলের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপাও। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন। ২০০৮, ২০১২ সালে জেতেন ইউরোও।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট সামনে রেখে দুই দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। ক্রিকেটাররা এখন অনুশীলন নেটে বেশি সময় দিচ্ছেন।
৪১ মিনিট আগে
সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলের কোচিং স্টাফ আরও শক্তিশালী করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ টমাস ডুলির সঙ্গে কাজ করতে তিনজন বিদেশি কোচকে যুক্ত করা হচ্ছে। তাঁদের মধ্যে দুজন সহকারী কোচ, আর একজন গোলকিপিং কোচ।
১ ঘণ্টা আগে
নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে রিয়াল মাদ্রিদ। অনুশীলনের প্রথম দিন মাঠের চেয়ে বেশি আলোচনা হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে। আর্সেনালের আগ্রহ, চুক্তি নবায়নের অনিশ্চয়তা এবং কোচ মিকেল আর্তেতার মন্তব্য—সব মিলিয়ে ব্রাজিলিয়ান তারকা এখন স্পটলাইটে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের বিতর্ক না থামতেই আবারও আলোচনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। এবার আর্জেন্টাইন লিগে বোকা জুনিয়র্সের হয়ে খেলতে গিয়ে তাঁর একটি আচরণ নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।
৩ ঘণ্টা আগে