
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট সামনে রেখে দুই দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। ক্রিকেটাররা এখন অনুশীলন নেটে বেশি সময় দিচ্ছেন।
টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াই যে ফেবারিট, সেটা না বললেও চলছে। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্কের মতো তারকা পেসার রয়েছেন বাংলাদেশ সিরিজের দলে। বাংলাদেশের কাছে যেমন অচেনা, অস্ট্রেলিয়ার কাছেও ডারউইন এক রকম অচেনাই বলা চলে। টেস্টে মুখোমুখি হওয়ার আগে অজিদের অনুশীলন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে অজিদের অনুশীলন নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছে। ক্যাপশনে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, ‘বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন তারকাখচিত অস্ট্রেলিয়া দল কঠোর অনুশীলন করেছে।’
আইসিসির প্রকাশিত ছবিতে দেখা গেছে, অনুশীলনে বল হাতে নিয়ে দৌড়াচ্ছেন কামিন্স। বাংলাদেশ সিরিজ দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অধিনায়ক হয়েই। সবশেষ ২০২৫-২৬ অ্যাশেজে মাত্র এক ম্যাচ খেলা কামিন্স যে বাংলাদেশ সিরিজকে পাখির চোখ করছেন, সেটা তাঁর শরীরীভাষাতেই স্পষ্ট। দলের তারকা ব্যাটার মারনাস লাবুশেন ব্যাটিংয়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। অনুশীলনের সময় স্টার্ক যে কী ইঙ্গিত করেছেন। জেক ওয়েদারাল্ড, স্টিভ স্মিথের মতো তারকাদেরও আইসিসির পেজে বাংলাদেশ ম্যাচের আগে অনুশীলনে দেখা গেছে।
কামিন্স, হ্যাজলউডের মতো লায়নও বাংলাদেশ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। চোটে পড়ায় তাঁরা মূলত ক্রিকেট থেকে দীর্ঘদিন বাইরে ছিলেন। হ্যাজলউড গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলার পর অস্ট্রেলিয়ার জার্সিতে আর খেলেননি। লায়ন-কামিন্সও অ্যাশেজে অনিয়মিত ছিলেন।
ডারউইনে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আট ম্যাচ হয়েছে। যার মধ্যে রয়েছে দুটি টেস্টও। ২০০৩ সালে এই ভেন্যুতেই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংসে হেরেছিল বাংলাদেশ। এবার দীর্ঘ ২৩ বছর পর স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে পৌঁছে এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন ফিল সিমন্সের শিষ্যরা। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তাইজুল ইসলাম বলেন, ‘আমরা এখানে ভালো সুবিধা পাচ্ছি। প্রস্তুতিটাও ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনের অনুশীলন ভালো হয়েছে। এখানে সুবিধা অনেক ভালো। উইকেট, ফিল্ডিং, রানিং অনুশীলন থেকে শুরু করে সব ধরনের কাজই আমরা করতে পেরেছি। তো খুবই ভালো গেছে।’
ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকেতে ২২ আগস্ট দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।

নিজের পছন্দের চার তারকার সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেতে চান কিলিয়ান এমবাপ্পে। তাঁর স্বপ্নের নৈশভোজের অতিথি তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মাইকেল জর্ডান, সেরেনা উইলিয়ামস ও রিহানা। তবে অতিথিদের জন্য রান্না করার দায়িত্ব নিতে রাজি নন ফ্রান্সের এই তারকা।
১৪ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
২৮ মিনিট আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্যবিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
৪২ মিনিট আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
১ ঘণ্টা আগে