
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই মিডফিল্ডার।
গত ১ জুন আনুষ্ঠানিকভাবে রিয়ালের ডাগআউট বুঝে পান করেছিলেন আলোনসো। এর আগে বায়ার লেভারকুসেনের হয়ে একটি সফল সময় পার করেন তিনি। যেখানে ২০২৩-২৪ মৌসুমে ঘরোয়া ‘ডাবল’ (লিগ ও কাপ জয়) জেতার পাশাপাশি ইউরোপা লিগের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন লেভারকুসেনকে। রিয়ালকে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার পর তাঁর শুরুটা ছিল দারুণ।১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় পায় রিয়াল। তবে এর মাঝে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হার বুঝিয়ে দেয় বাস্তবতা।
গত ৪ নভেম্বর লিভারপুলের কাছে হারের পর শুরু হয় আলোনসোর বাজে সময়। পরবর্তী ৮টি ম্যাচের মধ্যে জয় আসে মাত্র ২টিতে। যদিও এরপর টানা ৫টি ম্যাচ জিতে আলোনসো ঘুরে দাঁড়িয়েছিলেন, কিন্তু ক্লাবের নীতি-নির্ধারকদের আশ্বস্ত করার জন্য যথেষ্ট ছিল না তা। এল ক্লাসিকোয় গতকাল ৩-২ গোলের হার তাই আলোনসো অধ্যায়ের শেষ টেনে আনল।
রিয়াল এক বিবৃতিতে জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচ হিসেবে আলোচনসোর দায়িত্ব এখানেই ইতি টানার সিদ্ধান্ত হয়েছে। আলোনসো রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি এবং তিনি সবসময় ক্লাবের মূল্যবোধকে ধারণ করেছেন, তাই সমস্ত মাদ্রিদ ভক্তদের ভালোবাসা ও শ্রদ্ধা সবসময় তার সঙ্গে থাকবে। রিয়াল মাদ্রিদ চিরকালই তার ঘর হয়ে থাকবে।
আলোনসোর সঙ্গে খেলোয়াড়দের বোঝাপড়া যে ঠিকভাবে এগোচ্ছিল না, সেই খবর উঠে আসে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। আলোনসোর বিদায়ের সঙ্গে নতুন প্রধান কোচ আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল। এর আগে রিয়ালের একাডেমির কোচ ছিলেন আলভারো।
এল ক্লাসিকো হারের ধাক্কা কাটিয়ে বুধবার কোপা দেল রেতে আলবাচেতের মুখোমুখি হবে রিয়াল।

ঘরের মাঠ ডারউইনে প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি জেক ওয়েদারাল্ড। সিরিজের প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে কপাল পোড়ে ওয়েদারাল্ডের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকেই বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় এসেছেন ম্যাথু রেনশ। জায়গা করে নিয়েছেন একাদশেও।
১৭ মিনিট আগে
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেই চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। ১০১ রানের ইনিংস খেলে হানিফ মোহাম্মদের ৬৪ বছর আগের ঘটনা ফিরিয়ে আসেন তানজিদ। কিন্তু প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানকে নিয়ে হঠাৎ করে তৈরি হয় দুশ্চিন্তা। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে ক্রিকেটপ্রেমীরা এখ
৩৪ মিনিট আগে
ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৩ ঘণ্টা আগে