
২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে শুরুটা ভালো হলো না মিসরের। কায়রো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্র করে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়েছে ফারাওরা।
ম্যাচের ফলকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছে অ্যাঙ্গোলার কোচ আলিউ সিসের একটি অঙ্গভঙ্গি। বেঞ্চে বসে থাকা অবস্থায় রেফারির সামনে তিনি দুই হাত ক্রস করে একটি বিশেষ ভঙ্গি করেন।
সামাজিক মাধ্যমে অনেকেই এই অঙ্গভঙ্গিকে মিসরের কোচ হোসাম হাসানের করা একই ধরনের ভঙ্গির অনুকরণ হিসেবে দেখেছেন। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোয় ৩২ গোলে হারের ম্যাচে আর্জেন্টিনার তৃতীয় গোলের পর হাসান এই অঙ্গভঙ্গি করেছিলেন।
সিসের অঙ্গভঙ্গিকে মিশরের কোচিং স্টাফ এবং কায়রো স্টেডিয়ামের দর্শকদের উদ্দেশে ইঙ্গিত হিসেবেও দেখেছেন অনেকে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে, মিসরের ড্রয়ের সুযোগ কাজে লাগিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে মালাউই। ২ এক গোলে জয়ে তাদের পয়েন্ট ৩। অ্যাঙ্গোলা ও মিশর পেয়েছে ১ পয়েন্ট করে। দক্ষিণ সুদান কোনো পয়েন্ট পায়নি।
ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে থেকেও অ্যাঙ্গোলার জমাট রক্ষণ ভাঙতে পারেনি মিসর। আক্রমণে একাধিকবার সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
মিসরের হয়ে একটি গোল করেছিলেন মোস্তফা জিজো। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। বল পাস দেওয়ার মুহূর্তে জিজোর অবস্থান পর্যালোচনা করে সিদ্ধান্ত বহাল রাখেন তিনি।
দল জেতাতে দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন হোসাম হাসান। ম্যাচের এক ঘণ্টা পূর্ণ হওয়ার সময় অধিনায়ক মোহাম্মদ সালাহকে তুলে আহমেদ সায়েদ জিজোকে মাঠে নামানো হয়। পরে হাইথাম হাসানের জায়গায় নামেন তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকারিম।
তবে পরিবর্তন এনেও ম্যাচের চিত্র বদলাতে পারেনি মিসর। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

তিন বছর পর ইতালির ডাগআউটে ফিরেছেন রবার্তো মানচিনি। তবে প্রত্যাবর্তনটা মনে রাখতে চাইবেন না এই কোচ। উয়েফা নেশনস লিগে নিজেদের মাঠে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরেছে ইতালি। ম্যাচ শেষে ঘরের মাঠে সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
২ ঘণ্টা আগে
ফ্রান্সের কোচ হিসেবে অভিষেকটা জয়ে রাঙালেন জিনেদিন জিদান। তবে রাতটি পুরোপুরি স্বস্তির হয়নি ফরাসিদের জন্য। তুরস্ককে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করার পর চোট পেয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে। নেশনস লিগে নিজেদের পরের তিন ম্যাচে এই তারকা ফরোয়ার্ডকে পাবে না ফ্রান্স।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের পুরুষ হকিতে ঘুরে দাঁড়ানোর পথে আরেক ধাপ এগোল বাংলাদেশ। পুল ‘এ’-এর ম্যাচে আজ ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন মাঠে নামছে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। দিনের অপর ম্যাচে ফিলিপাইনের খেলবে ভিয়েতনামের বিপক্ষে। এ ছাড়া উয়েফা নেশনস লিগে রাতে মাঠে গড়াবে বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচ
৩ ঘণ্টা আগে