সোনালি প্রজন্মের খ্যাতি পাওয়া বেলজিয়াম চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো থেকেই বিদায় নেয়। দলীয় ব্যর্থতার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বেলজিয়ামের সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার ইয়ান ভার্তোনেন।
বেলজিয়াম সোনালি প্রজন্মের অন্যতম সদস্য ভার্তোনেন আজ ইনস্টাগ্রামে একটি পোস্টে অবসরের ঘোষণা দেন। জাতীয় দলের হয়ে ৬টি মেজর টুর্নামেন্টে অংশ নেওয়া ৩৭ বছর বয়সী এই ডিফেন্ডার ইতি টানলেন দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ার। ইন্সটাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে এই ফুটবলার লিখেছেন, ‘প্রথম ও শেষবার। সব স্মৃতির জন্য ধন্যবাদ। আমি আমার স্বপ্নে ছিলাম।’ ভার্তোনেনের বিদায়ের পর সামাজিক মাধ্যমে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন লিখেছে, ‘অনুশীলনীর মাঠ থেকে খেলার মাঠ, তুমি আমাদের দেখিয়েছ সত্যিকারের রেড ডেভিল কেমন হয়। আমরা তোমাকে মিস করব ইয়ান।’
২০০৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ভার্তোনেন। অভিষেক ম্যাচে পর্তুগালের বিপক্ষে ২–১ গোলে হারের তিক্ত অভিজ্ঞতা হয় এই ডিফেন্ডারের। রেড ডেভিলদের হয়ে হার দিয়ে শুরু এবং শেষ করা এই ডিফেন্ডারের বেলজিয়াম দলের নেতৃত্ব দেওয়ারও অভিজ্ঞতা আছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে অধিনায়ক ছিলেন ভার্তোনেন।
ক্যারিয়ারের শেষ ম্যাচে আত্মঘাতী গোল করার গ্লানি নিয়ে জাতীয় দলকে বিদায় বলতে হয়েছে ভার্তোনেনকে। ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে ইউরো থেকে বেলজিয়ামের বিদায়ঘণ্টা বেজে যায়। সেই ম্যাচটিতে নিজেদের জালে বল পাঠান বেলজিয়ান এই ডিফেন্ডার। বেলজিয়ামের জার্সিতে রেকর্ড ১৫৭ ম্যাচ খেলা ভার্তোনেন ১০ গোল করার পাশাপাশি ৬টি অ্যাসিস্টও করেছেন।

তহুরা খাতুনের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান সেই ঋতুপর্ণা চাকমা। এই গোলের পরম স্বস্তি নিয়েই এখন দ্বিতীয়ার্ধের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় আছে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখা বাংলাদেশ ।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে রান পাহাড় গড়ে গতকালই জয়ের ভীত তৈরি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিজার্ভ ডেতে এসে শেষ হাসি হেসেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান।
২ ঘণ্টা আগে
২০১৬ সালে শিলিগুড়িতে ভারতের কাছে ফাইনালে হারের সেই স্মৃতি এখনো বাংলাদেশের ফুটবলে এক বড় আক্ষেপ। ২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে টানা দুবার শিরোপা জিতে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তবে এবার সেই ভারতের মাটিতেই তাদের হারিয়ে ট্রফি জয়ের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের অপেক্ষায় মারিয়া মান্দারা।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ সামনে রেখে ইরান দলকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছিলেন তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক। তবে কোনো ইরানি আবেদনকারীর ভিসা প্রত্যাখ্যাত হয়েছেন কি না, সে বিষয়ে তখন কিছু জানা যায়নি। এবার এই বিষয়টিও সামনে এনেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
৩ ঘণ্টা আগে