সকার চ্যাম্পিয়নস ট্যুর আর্সেনালের কাছে হার দিয়ে শুরু করেছিল বার্সেলোনা। তবে কাতালান ক্লাবের শেষটা হয়েছিল জয় দিয়ে। কিন্তু তাদের বিপরীত চিত্র চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। জয় দিয়ে শুরু করলেও হার দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করছে তারা।
সর্বশেষ ম্যাচে বার্সেলোনার কাছে হারার পর আজ জুভেন্টাসের বিপক্ষে হেরেছে রিয়াল। গোল হজম দুই ম্যাচেই একই ৩ গোল। তবে স্বদেশি ক্লাবের বিপক্ষে কোনো গোল দিতে না পারলেও ‘তুরিনের বুড়িদের’ বিপক্ষে এক গোল দিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরুতে গোল হজম করে বসে রিয়াল। লস ব্ল্যাঙ্কোসরা যখন গোল হজম করেছে তখন হয়তো খেলা দেখতে আসা দর্শকেরা নিজেদের আসনে ঠিকঠাক মতো বসতেও পারেননি। মাত্র ৪৯ সেকেন্ডেই যে গোল দিয়ে উদ্যাপন করছেন জুভেন্টাসের খেলোয়াড়রা।
রেফারি খেলা শুরুর বাঁশি বাজালে প্রথম আক্রমণেই গোল পায় জুভেন্টাস। ভাগ্যের সহায়তা অবশ্য রিয়াল বেঁচেই চাচ্ছিল কিন্তু ফিরতি শটে তা আর হয়নি। ওয়েস্ট ম্যাকেনির শট পোস্টে লেগে ফিরে এলে মইজে কিন গোল করেন। গোল হজম করে আক্রমণে উঠে শোধ দেওয়ার সুযোগও পেয়েছিল রিয়াল। জুভেন্টাসের গোলরক্ষক ভয়চেক সেজনি লস ব্ল্যাঙ্কোসদের সামনে বাধা হয়ে না দাঁড়ালে। ৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক শট সেভ দেন তিনি।
রিয়াল শোধ দিতে না পারলেও জুভরা দ্বিতীয় গোলের লিড পায়। গোলটি করেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার টিমোথি উইয়াহ। ইতালির ক্লাবের হয়ে প্রথম গোলে তাঁকে সহায়তা করেন স্বদেশি ম্যাকেনি। ২২ মিনিটে ব্যবধান কমানোর দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন রিয়ালের ফেরান গার্সিয়া। জুড বেলিংহামের বাড়ানো পাস প্রতিপক্ষের ডিফেন্ডার আটকিয়ে দিলে ফাঁকা পোস্ট পান তিনি। সে সময় বল ধরতে গোলরক্ষক এগিয়ে আসলে ফাঁকা পোস্টেও বল রাখতে পারেননি এই ডিফন্ডার।
তবে বিরতিতে যাওয়ার আগে এক গোল শোধ দেয় রিয়াল। টনি ক্রুসের পাস ধরে দুরন্ত এক দৌড়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে পেছনে ফেলে গোলরক্ষককে ফাঁকি দেন ভিনিসিয়ুস জুনিয়র। সেজনি ৪২ মিনিটে তাঁর নেওয়া আরেকটি বুলেট গতির শট সেভ না দিলে দলকে সমতায়ও ফেরাতে পারতেন। পুরো ম্যাচে দুর্দান্ত খেলার পরও তাই শেষে পরাজয়ে মাঠ ছাড়তে হয় ভিনিকে। বিরতির পর অবশ্যে চেষ্টা করেও আর কোনো গোল করতে পারেননি রিয়াল।
উল্টো ম্যাচের অতিরিক্ত সময়ে তৃতীয় গোল হজম করে বসে লস ব্ল্যাঙ্কোসরা। ৯৫ মিনিটে গোলটি করেন দুসান ভ্লাহভিচ। তাঁর গোলের আগে ৮৫ মিনিটে দুরন্ত এক সেভ দিয়ে ব্যবধান বাড়াতে দেননি রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১১ ঘণ্টা আগে