
ফিফা ক্লাব বিশ্বকাপে অঘটনের শিকার হয়েছে ইন্টার মিলান। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নিয়েছে ইন্টার। দলের হতশ্রী পারফরম্যান্স দেখে খেপেছেন ইন্টার অধিনায়ক লাওতারো মার্তিনেজ।
শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে গত রাতে শেষ ষোলোতে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। তবে পরিসংখ্যান বলবে, এই ম্যাচে দাপট বেশি ছিল ইন্টার মিলানের। ৬৯ শতাংশ বল দখলে রেখে ইন্টার প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ৪ শট। অন্যদিকে ফ্লুমিনেন্সের পায়ে বল থাকে ৩১ শতাংশ। ব্রাজিলিয়ান ক্লাবটি চার শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। যার মধ্যে দুটি থেকে তারা গোল আদায় করে নেয়। ইন্টার মিলান একের পর এক সুযোগ তৈরি করেও ঠিকঠাক ফিনিশিং দিতে পারেনি। ফ্লুমিনেন্স গোলরক্ষক ফ্যাবিও তাঁর অসাধারণ নৈপুণ্যে গোলপোস্ট অক্ষত রেখেছেন।
শেষ ষোলো থেকে বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর ক্ষোভ ঝেরেছেন মার্তিনেজ। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘আমি অধিনায়ক। বড় শিরোপাগুলোর জন্য লড়তে চাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ জার্সি পরে আমরা খেলছি। বড় এক ক্লাবকে প্রতিনিধিত্ব করছি। উঁচু মানসিকতা দরকার আমাদের। কারও যদি মানসিকতা তেমন না থাকে, তাহলে দয়া করে চলে যান।’
হাকান কালহানোগলু ২০২১ সাল থেকে খেলছেন ইন্টার মিলানে। ইতালিয়ান ক্লাবে চার বছর কাটিয়ে দেওয়ার পর এবার তাঁর তুরস্কের গ্যালাতাসারাইয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এমনকি তিনি বর্তমানে ক্লাব বিশ্বকাপেও খেলছেন না। ক্ষোভ ঝারার সময় মার্তিনেজ সরাসরি কারও নাম বলেননি। তবে ইতালীয় গণমাধ্যমের দাবি কালহানোগলুকে লক্ষ্য করেই কথাগুলো বলেছেন মার্তিনেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমার বার্তা স্পষ্ট। যারা ইন্টারে থাকতে চায়, সেটা খুব ভালো। একসঙ্গে লড়ব আমরা। কিন্তু কেউ যদি থাকতে না চায়, তাহলে চলে যেতে পারে। আমরা একটি গুরুত্বপূর্ণ জার্সির জন্য লড়ছি। কিন্তু এমন কিছু দেখেছি, যেটা আমার পছন্দ হয়নি। কারও নাম এখানে উল্লেখ করব না।’
২০২৪-২৫ মৌসুমে একপর্যায়ে ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনা উজ্জ্বল ছিল ইন্টার মিলানের। তবে শেষভাগে এসে একে একে হাতছাড়া করেছে ইতালিয়ান কাপ, সিরি আ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা। ক্লাব বিশ্বকাপ দিয়ে সেই দুঃখ কাটানোর সম্ভাবনা তৈরি হলেও ইন্টার দ্রুতই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। হতাশ মার্তিনেজ বলেন, ‘ভক্তরা এখানে এসে আমাদের সমর্থন করেছেন। তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। অধিনায়ক হিসেবে সব সময় শীর্ষে থাকতে চাই আমি।’
২ গোলের মধ্যে ৩ মিনিটে প্রথম গোল করেন ফ্লুমিনেন্স ফরোয়ার্ড হারমান ক্যানো। পরবর্তীতে গোলের বারবার সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি ইন্টার মিলান। ৮০ ও ৮২ মিনিটে দুইবার লাওতারো মার্তিনেজ ইন্টারকে সমতায় ফেরানোর সুযোগ পান। তবে ফ্লুমিনেন্স গোলরক্ষক ফ্যাবিও নিশ্চিত গোল প্রতিহত করেছেন। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে ফ্লুমিনেন্স মিডফিল্ডার হারকিউলিস বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন। কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্স খেলবে আল হিলালের বিপক্ষে। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে শুক্রবার শেষ আটে মুখোমুখি হবে ফ্লুমিনেন্স-আল হিলাল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।
আরও পড়ুন:

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১১ ঘণ্টা আগে