
ম্যানচেস্টার সিটি ও আল হিলালের মধ্যে লড়াইটা হচ্ছিল সমানে সমানে। কখনো ম্যাচে এগিয়ে ছিল ম্যানসিটি, কখনোবা ম্যাচের পাল্লা হেলে পড়েছিল সৌদি ক্লাবটির দিকে। শেষ পর্যন্ত রোমাঞ্চকর এক জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল আল হিলাল।
বাংলাদেশ সময় আজ সকালে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যানসিটি-আল হিলাল ম্যাচে হয়েছে ৭ গোল। ম্যাচ এতটাই রোমাঞ্চ ছড়িয়েছে যে ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে গিয়ে জানা গেছে ম্যাচের ফল। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে অঘটনের জন্ম দিল আল হিলাল।
৬ মিনিটে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে এগিয়ে যেতে পারত। ডিফেন্ডার রুবেন দিয়াস বলে মাথাও ছুঁয়েছেন। তবে তাঁর হেড ঠেকিয়ে দেন আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বুনু। গোল পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সিটিকে। ৯ মিনিটে ইলকায় গুন্দোয়ানের পাস রিসিভ করে লক্ষ্যভেদ করেন বার্নার্দো সিলভা। প্রথম গোলের পর দফায় দফায় সিটি হানা দেয় আল হিলালের রক্ষণভাগে। তবে ফিনিশিং দুর্বলতা ও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় সিটি সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে সিটি।
দ্বিতীয়ার্ধ থেকেই শুরু হয় গোলের বন্যা। ৪৬ থেকে ৫২—৬ মিনিটের ব্যবধানে আল হিলালের দুই ফরোয়ার্ড মার্কোস লিয়ান্দ্রো ও ম্যালকম গোল করেন। সমতায় ফিরতে এরপর সিটির লেগেছে ৩ মিনিট। ৫৫ মিনিটে সমতাসূচক গোল করেন আর্লিং হালান্ড। ৯০ মিনিটের ম্যাচ ২-২ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৪ মিনিটে কালিদু কুলিবালির গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আল হিলাল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ফের সমতায় ফেরে ম্যান সিটি। ১০৪ মিনিটে রায়ান চেরকির অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ফিল ফোডেন।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে গোল করেই আল হিলাল ম্যাচ অনেকটা জিতে যায়। ১১২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লিয়ান্দ্রো। ম্যাচে এটা আল হিলালের চতুর্থ গোল।শেষের দিকে দুই দলই গোল করতে মরিয়া হয়ে উঠলেও কেউ কারও জালে বল জড়াতে পারেনি। ৪-৩ গোলের জয়ে সিটি কাটে কোয়ার্টার ফাইনালের টিকিট।
৪-৩ গোলে জিতে নতুন এক ইতিহাস তৈরি করল আল হিলাল। ফিফার একটি অফিশিয়াল টুর্নামেন্টে ইউরোপিয়ান দলের বিপক্ষে জয় পাওয়া প্রথম এশিয়ান ক্লাব এখন আল হিলাল। এই জয়ে আল হিলাল কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেল ফ্লুমিনেন্সকে। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে শুক্রবার শেষ আটে মুখোমুখি হবে ফ্লুমিনেন্স-আল হিলাল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৮ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে