
এএফসির মঞ্চে বাংলাদেশের ক্লাব ফুটবলের নতুন প্রতিনিধি ফর্টিস এফসি। প্রথমবারের মতো চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে নামছে তারা। অভিষেকে অবশ্য সহজ পরীক্ষা নয়। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ বিকেল ৩টায় কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে ফর্টিস। এক ম্যাচের লড়াই, জিতলেই এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নেবে বাংলাদেশের ক্লাবটি।
ফর্টিসের এই এএফসি-যাত্রা অবশ্য আগে থেকে পরিকল্পিত ছিল না। গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছিল তারা। ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস ট্রান্সফার নিষেধাজ্ঞার কারণে অংশ নিতে না পারায় সুযোগটি আসে তাদের সামনে। ফলে হঠাৎ পাওয়া সুযোগকে কাজে লাগিয়েই এখন ইতিহাস গড়ার অপেক্ষায় ফর্টিস।
ক্লাবটির কোচ মাসুদ পারভেজ কায়সারের কাছেও এটি শুধু আরেকটি ম্যাচ নয়। তবে তিনি বাড়তি চাপ নিতে চান না। গতকাল তিনি বলেন, ‘আমি রোমাঞ্চিত নই। এটা অনেক বড় দায়িত্ব। এটা শুধু ফর্টিসের জন্য নয়, বাংলাদেশের জন্য। ফর্টিস বাংলাদেশকে এএফসি পর্যায়ে রিপ্রেজেন্ট করতেছে।’
হঠাৎ সুযোগ পাওয়ার কারণে প্রস্তুতিতেও ঘাটতি আছে। বাংলাদেশের ঘরোয়া মৌসুম শেষ হয়েছে প্রায় আড়াই মাস আগে। এরপর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পায়নি ফর্টিস। বিপরীতে মুরাস কিরগিজ লিগে নিয়মিত খেলছে; ঢাকায় আসার মাত্র চার দিন আগেও লিগ ম্যাচ খেলেছে তারা। ম্যাচের ছন্দে এই পার্থক্য ফর্টিসের জন্য বড় চ্যালেঞ্জ।
তবু নিজেদের প্রস্তুতি নিয়ে অজুহাত দিতে চান না কায়সার। প্রায় তিন সপ্তাহ নতুন দল নিয়ে কাজ করেছেন তিনি, ‘গত দুই মাস বাংলাদেশে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল নেই। অন্যদিকে মুরাস তাদের লিগে নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছে। আমরা পুলিশ এফসির সঙ্গে দুটি ম্যাচ খেলার চেষ্টা করেছি। এটা হয়তো আপ টু মার্ক না, বাট কিছুটা হলেও আমাদের সহায়তা করেছে।’
অল্প সময়ের মধ্যে দল গড়তে গিয়ে ফর্টিসকে আরেকটি সমস্যার মুখোমুখি হতে হয়েছে। গত তিন-চার বছরে ক্লাবটির হয়ে খেলা প্রায় সাত ফুটবলার এবার অন্য দলে চলে গেছেন। এএফসি ম্যাচ সামনে রেখে তাই নতুন করে দল সাজাতে হয়েছে। শুধু এই প্রতিযোগিতার জন্য ঢাকা আবাহনী থেকে ইব্রাহিম ও শাকিলকে নেওয়া হয়েছে। স্কোয়াডে আছেন আট বিদেশি খেলোয়াড়ও।
ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। ঢাকার গরমকে তাই মুরাসের বিপক্ষে নিজেদের বাড়তি সুবিধা হিসেবে দেখছেন ফর্টিস কোচ মাসুদ পারভেজ কায়সার। তাঁর ভাষায়, ‘যেহেতু ওরা শীতপ্রধান দেশ, আমরা প্রত্যেকটা ম্যাচের আগে জয়ের জন্য কোনো না কোনো ফাঁকফোকর বের করতে পারে কি না—এটা তারই একটা অংশ।’
কায়সারের সেই কৌশল নিয়ে খুব একটা চিন্তিত নন মুরাসের ব্রাজিলিয়ান কোচ এদমার দে লাসেরদা। তিনি বলেন, ‘আমরা এই আবহাওয়া সম্পর্কে জানি। আমরা জানি, এটি আমাদের জন্য কঠিন, তবে ফর্টিসের জন্যও কঠিন।’
বাংলাদেশ অবশ্য অচেনা নয় মুরাসের কাছে। গত বছর আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে মূলপর্বে পা রাখে তারা। পরে খেলে সেমিফাইনাল পর্যন্তও। মুরাস কোচ বলেন, ‘আমরা ফর্টিসের তিনটি ম্যাচ দেখেছি। আমরা জানি, তাদের ভালো খেলোয়াড় আছে, ভালো দল আছে, তারা ভালো ফুটবল খেলে। ওদের বলের ওপর নিয়ন্ত্রণ ভালো।’
একই দিন এএফসির মঞ্চে অভিষেক হবে বাংলাদেশের আরেক ক্লাব পুলিশ এফসির। রাত ১১টায় জর্ডানের আম্মানে সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদের মুখোমুখি হবে তারা।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
৬ ঘণ্টা আগে