
মাঝপথে এসে পড়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। শেষ বত্রিশের পর শেষ ষোলোও শুরুর পথে। আজ শেষ বত্রিশে বিদায়ঘণ্টা বেজে গেল আলজেরিয়ার। দলের বিদায়ে অবসরের ঘোষণা দিয়েছেন অধিনায়ক রিয়াদ মাহরেজ।
টরন্টোতে আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে আলজেরিয়া। দল আগেভাগে বিদায় নেওয়ার পর সম্প্রচারক বিন স্পোর্টসকে মাহরেজ বলেন, ‘দেশের হয়ে এটাই ছিল আমার শেষ ম্যাচ।’
২০১৪ থেকে ২০২৬ পর্যন্ত দীর্ঘ এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৯ ম্যাচ খেলেন মাহরেজ। আলজেরিয়ার জার্সিতে করেছেন ৪০ গোল। অ্যাসিস্ট করেছেন ৪৫ গোলে। যার মধ্যে এবারের বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে করেছেন জোড়া গোল। গ্রুপ পর্বের ম্যাচটিতে ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোল করে আলজেরিয়াকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে অস্ট্রিয়ার ফরোয়ার্ড সাশা কালাইদজিচ গোল করে সমতায় ফিরিয়েছিলেন।
গ্রুপ পর্বে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ ৩-৩ গোলে ড্র হওয়ায় ‘জে’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে শেষ বত্রিশে পৌঁছায় আলজেরিয়া। আজ টরন্টোতে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছায় সুইজারল্যান্ড। ১০ ও ৪৬ মিনিটে গোল করেন ব্রিল এমবলো এবং ডান এনদয়ে। তাতে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বের বাধা পেরোল সুইসরা। সবশেষ ১৯৫৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইহারল্যান্ড।

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই বিখ্যাত পঙ্ক্তিটিই লিওনেল মেসি আজ সবাইকে মনে করিয়ে দিলেন। সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে গোল, শিরোপা জয়ের পর তাঁর উচ্ছ্বাস, উদযাপন আর দেখা যাবে না।
১ ঘণ্টা আগে
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়—কবি জীবনানন্দ দাশের এই জনপ্রিয় পঙ্ক্তি অনেকেরই জানা। আজ আবারও পঙ্ক্তিটি সামনে আনার কারণ লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে গোলের পর তাঁর উচ্ছ্বাস ও উদ্যাপন
২ ঘণ্টা আগে
প্রথমার্ধে এক গোলের ঘাটতি নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। আশা ছিল, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই সুযোগ দিল না উজবেকিস্তান। বিরতির পর মাঠে ফিরে গোল করে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। এরপর আর ম্যাচে ফেরার পথ খুঁজে পাননি বাংলাদেশের যুবারা।
২ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত ১৯ জুলাই একদিকে স্পেন করছিল উল্লাস। ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে স্প্যানিশ ফুটবল দল যখন উদ্যাপনে ব্যস্ত, তখন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেস থেকে শুরু করে কোচ লিওনেল স্কালোনির চোখজুড়ে অঝোরে ঝরতে থাকে পানি। ফাইনালে হৃদয়ভঙ্গের পরই মেসি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন।
২ ঘণ্টা আগে