
২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে জার্মানির বিদায়ের পরই কোচ হুলিয়ান নাগলসমানের চাকরি সুতোয় ঝুলছিল। শেষ পর্যন্ত জার্মানির সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছে। বিশ্বকাপ ব্যর্থতায় নাগলসমান পদত্যাগ করেছেন বলে বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচার হয়েছে।
আনুষ্ঠানিকভাবে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) কিছু না জানালেও ‘বিল্ড’ এবং ‘স্কাই জার্মানি’ নাগলসমানের পদত্যাগের খবর প্রচার করেছে। সংবাদমাধ্যম দুটি জানিয়েছে, ডিএফবি যে তাঁকে পদত্যাগের জন্য অনুরোধ করেছিল, সেটা মেনে নিয়েছেন নাগলসমান। জার্মানির সঙ্গে তাঁর চুক্তি ছিল ২০২৮ পর্যন্ত।
নাগলসমানের পদত্যাগের ফলে জার্মানির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ইয়ুর্গেন ক্লপ। ডিএফবির পছন্দের তালিকায় ক্লপ রয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি অস্ট্রিয়ার ক্লাব রেড বুলের গ্লোবাল হেড অব ফুটবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর চুক্তিতে এমন একটি রিলিজ ক্লজ রয়েছে, যার মাধ্যমে তিনি চাইলে জার্মানির কোচের দায়িত্ব নিতে পারেন।
ক্লপ ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত লিভারপুলের কোচ ছিলেন। তাঁর অধীনে অলরেডরা চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপসহ আরও মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছিল। জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডকেও বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছিলেন ক্লপ।
২০২৩ সালে জার্মানির কোচ হয়েছিলেন নাগলসমান। জার্মানি এবারের বিশ্বকাপে আরও অনেক দূর এগোলে তিনিও দীর্ঘ সময় জার্মানদের সঙ্গে থাকতে পারতেন। তবে বোস্টনে ২৯ জুন শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরেই সর্বনাশ হয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির। মূল ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জার্মানদের ৪-৩ গোলে হারিয়ে দেয় প্যারাগুয়ে। শেষ ষোলোতে এখন তাই ফ্রান্স-জার্মানি নয়, মুখোমুখি হবে ফ্রান্স-প্যারাগুয়ে।
নাগলসমান যেমন জার্মানিকে কোনো শিরোপা এনে দিতে পারেননি, বিশ্ব ফুটবলেও জার্মানির অবস্থা সন্তোষজনক নয়। ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানি ২০১৮, ২০২২ বিশ্বকাপে দুইবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। এবার তো শেষ বত্রিশেই থেমে গেল জার্মানদের পথচলা।

ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
২ ঘণ্টা আগে
নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধার নাম চোট। এ জন্য লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে এই ফরোয়ার্ডকে। আবারও চোটে পড়েছেন তিনি। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় একটি সিরিজ শেষে দেশে ফিরে কয়েক দিন বিশ্রামে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আবার মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে এই অলরাউন্ডারের। ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মিরাজ।
৩ ঘণ্টা আগে