সবশেষ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব পেরোতে পারেনি বার্সেলোনা। এবার শেষ ষোলো আগেই নিশ্চিত করায় গতকাল শেষ রাউন্ডের ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন কোচ জাভি হার্নান্দেজ।
কিন্তু তা করতে গিয়ে বুমেরাং হয়েছে বার্সেলোনার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যান্টওয়ার্পের কাছে ৩–২ গোলে হেরেছে কাতালান ক্লাব। অখ্যাত বেলজিয়াম ক্লাবের কাছে হার স্বাভাবিকভাবেই চাপ বাড়িয়েছে কোচ জাভির। কেননা, অনেক দিন ধরেই অনেকের সমালোচনা সহ্য করে আসছেন তিনি।
অন্যরা সমালোচনা করলেও জাভি পাশে পাচ্ছেন ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে নিজের শিষ্যদেরও। গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে হারার পর যেমন গুরুর পাশে দাঁড়িয়েছেন ফেরান তোরেস, সঙ্গে স্প্যানিশ ফরোয়ার্ড এমনটিও জানিয়েছেন যে বার্সা ধ্বংস হোক অনেকে এমনটা চায়।
প্রতিপক্ষের মাঠে শেষ মুহূর্তের গোলে হেরে যাওয়ার পর তোরেস বলেছেন, ‘আমরা শেষ পর্যন্ত কোচ এবং তার পরিকল্পনার সঙ্গে আছি। কোচের সমালোচনা করা খুব সহজ। কিন্তু খেলোয়াড়েরা মাঠে খেলে। আমরা জানি বার্সায় কীভাবে কাজ করা হয়। বাইরের লোকেরা আমাদের ধ্বংস করার চেষ্টা করে, নার্ভাস করতে চায়। তবে আমরা সবকিছু ঘুরিয়ে ফেলব। সব সময় বাইরের অনেক গোলযোগ থাকলেও এসবের মধ্যে আমাদের থাকতে হবে।’
গতকাল শেষ মুহূর্তের গোলে অ্যান্টওয়ার্পের কাছে ৩–২ গোলে হেরেছে বার্সেলোনা। এর মধ্যে আবার শুরুর দুই গোলেই ভুল করে বসেন রক্ষণাত্মক মিডফিল্ডার ওরিওল রোমেউ। পরে ম্যাচে ফিরলেও শেষে হেরে যায় বার্সা। হারলেও ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
১৮ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
৩৯ মিনিট আগে
মনুমেন্তালে স্টেডিয়ামে গতকাল ভোরে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লিওনেল মেসি। তারকা ফরোয়ার্ডের বিদায়ী ম্যাচে আবেগঘন অনেক দৃশ্যের অবতারণা হয়েছে। লা আলবিসেলেস্তেদের ৩-০ গোলের জয়ের ম্যাচে অসংখ্য দৃশ্যের একটির কেন্দ্রে ছিলেন মেসির মা সেলিয়া কুচিত্তিনি।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে নিয়মিত জয় পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অবস্থা বিপরীত। লঙ্কানদের সঙ্গে পেরেই উঠছে না বাংলাদেশ। আরও একবার নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে শেষ মুহূর্তে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে