
সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, কোথাও সাফল্যের দেখা পাচ্ছেন না মেসি গত ১ মাস ধরে। এরই মধ্যে ব্রাজিলের এক রেফারিকে শাসিয়ে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার শাস্তি পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে মারাত্মক ফাউল করেও যখন কার্ড পাননি, তখন ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা গেছে মেসিকে। সেই ঘটনার পর রেফারিকে শাসিয়ে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার কী বলেছিলেন, সেটা জানা গেছে অস্ট্রেলিয়ার ‘এসবিএস স্পোর্ট’ নামে একটি পোর্টালে। দারাঙ্কোকে মেসি নাকি সেদিন বলেছিলেন, ‘তুমি কাপুরুষ। আমি তোমাকে পছন্দ করি না।’ অন্যদিকে ডায়রিও এস নামের একটি পোর্টালের গত রাতের প্রতিবেদনে জানা গেছে, মেসি শাস্তিও পেতে পারেন।
"You're a coward, I don't like you!" 😲
— SBS Sport (@SBSSportau) November 16, 2024
🇦🇷 Lionel Messi's FULL outburst at half-time before Argentina went on to lose 2-1 Paraguay 🇵🇾#eliminatoriassudamericanas pic.twitter.com/hgCJzpsIi2
ফিফার আইনেও বলা আছে, মাঠে ফুটবলাররা ভাষার অপপ্রয়োগ, বাজে ইঙ্গিত, বাজে আচরণের কারণে তাঁর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হতে পারে। দারাঙ্কোকে কাপুরুষ বলে তাঁর সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছিলেন মেসি। যদিও বোঝা যাচ্ছে না, আর্জেন্টিনার ফুটবলার কেমন শাস্তি পেতে পারেন। এর আগে এ বছরের সেপ্টেম্বরে মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভোলুশনের প্রধান কোচ ক্যালেব পোর্টার এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। পাশাপাশি তাঁকে ২০ হাজার ডলার (২৩ লাখ ৯৬ হাজার টাকা) জরিমানা করা হয়েছিল। পোর্টারও তখন রেফারিকে নিয়ে কটুক্তি করেছিলেন।
মেসির সঙ্গে দারাঙ্গোর পরশু ঝামেলার শুরু ৩৩ মিনিটে। প্রথম দফা ফাউলের পর হলুদ কার্ড দেখানো হয়েছিল প্যারাগুয়ের ডিফেন্ডার আলদেরেতেকে। তবে আলদেরেতে ভুল থেকে শিক্ষা না নিয়ে কিছুক্ষণ পর আরেকবার ফাউল। তাঁর (আলদেরেতে) দ্বিতীয় ফাউলের শিকার হয়েছিলেন মেসি। দ্বিতীয়বার আলদেরেতে হলুদ কার্ড দেখলেই দুই হলুদ কার্ডের মাধ্যমে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতেন। তবে সেটা হয়নি। বেঁচে যাওয়া এই আলদেরেতে ৪৭ মিনিটে করেছিলেন ম্যাচের জয়সূচক গোল। আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছিল প্যারাগুয়ে।

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১১ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১১ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১২ ঘণ্টা আগে