বার্সেলোনায় যোগ দিয়েছিলেন লিওনেল মেসির সঙ্গে খেলার স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি মেম্ফিস ডিপাইয়ের। কাতালান ক্লাবটির প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, বিশ্বের সেরা খেলোয়াড় (মেসি) দলে আছেন। গোল করার জন্য বলের অভাব হবে না।
কিন্তু মৌসুম শুরুর আগে আর্থিক জটিলতায় মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি বার্সা। পরে পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা। চলতি সিজনে কাতালান ক্লাবটি নাম্বার নাইন পজিশনে রবার্ট লেভানডফস্কি দলে নেওয়ায় খেলার সুযোগই তেমন পাচ্ছিলেন না মেম্ফিস। তাই বাধ্য হয়েই ৩৪ কোটি টাকায় আতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছেন তিনি। মাদ্রিদের ক্লাবটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি হয়েছে ডাচ ফরোয়ার্ডের।
বার্সেলোনার সঙ্গে আরও ছয় মাস চুক্তি ছিল মেম্ফিসের। আগামী জুনে ফ্রি ট্রান্সফার হয়ে যেতেন তিনি। কিন্তু টানা বেঞ্চে বসে থাকতে আর কার ভালো লাগে! ওদিকে আতলেতিকো থেকে চলে গেছেন হোয়াও ফেলিক্স। ফলে ডিয়েগো সিমিওনের একজন স্ট্রাইকার আবশ্যিক ছিল। এই সুযোগেই নিজেকে আতলেতিকোয় ঠাঁই করে নিয়েছেন ডাচ ফরোয়ার্ড। তাই মাত্র তিন মিলিয়নেই আতলেতিকো দলে ভেড়ান নেদারল্যান্ডসের নাম্বার টেন কে। অন্যদিকে বার্সেলোনারও দলবদলে খেলোয়াড় বিক্রির প্রয়োজন ছিল অর্থনৈতিক সংকটের হিসাব সামলাতে।
এর আগে বার্সেলোনা থেকে ডেভিড ভিয়া, লুইস সুয়ারেজের মতো ফরোয়ার্ডরা আতলেতিকো মাদ্রিদে গিয়ে স্বল্পকালীন সময়েও সফল হয়েছেন। তাঁদের পথ ধরেই মাদ্রিদে পাড়ি জমানো মেম্ফিস সফল হবেন কী না তা দেখার অপেক্ষাই করতে হবে এখন।

জুনে ভারত সফরে যাচ্ছে তাই পারফরম্যান্স করেছে আফগানিস্তান। একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানে হেরেছে আফগানরা। সেই ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। দলের ভরাডুবিতে এবার নেতৃত্ব ছাড়লেন আফগানিস্তানের বাঁহাতি ব্যাটার হাশমাতউল্লাহ শাহীদি।
২ ঘণ্টা আগে
২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় দল বাড়ছে আগামী ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে হয়েছে ১৪। তবে দল সংখ্যা বাড়লেও খেলার ফরম্যাট একেবারে আলাদা। মূলত টুর্নামেন্ট আকর্ষণীয় করতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সংস্করণ বদলেছে বলে জানা গেছ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল না বললেই চলে। পুরো ৩৯ দিন ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে ছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরা। আরও স্পষ্ট করে বললে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়েই মেতেছিলেন অধিকাংশ ফুটবলপ্রেমী। তবে যে হতাশার সিরিজ উপহার দিয়েছেন তানজিদ হাসান তামিম-নাজমুল
৩ ঘণ্টা আগে
টমাস টুখেল, কার্লো আনচেলত্তি, জোসে মরিনিওরা ডাগআউটে যতটা উত্তেজিত থাকেন, তাঁদের তুলনায় অনেকটাই ব্যতিক্রম লিওনেল স্কালোনি। ম্যাচে যেমন পরিস্থিতিই আসুক না কেন, স্কালোনি বেশির ভাগ সময় মাথা ঠাণ্ডা রাখেন। এমনকি দল হারলেও চোখের পানি ধরে রাখতে পারেন তিনি। কিন্তু দৃঢ় মানসিকতার স্কালোনি এবার নিজের আবেগ সামলা
৫ ঘণ্টা আগে