স্পেনের বিশ্বজয়ী নারী ফুটবলার জেনিফার হারমোসাকে চুমু দেওয়ার পর থেকেই বিপাকে পড়েছেন লুইস রুবিয়ালেস। ‘জাতীয় শত্রুতে’ পরিণত হওয়া স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদত্যাগ দাবি করেছেন স্পেনের উপপ্রধানমন্ত্রী ইউলান্দা দিয়াজ।
যাঁকে চুমু দিয়েছেন সেই হারমোসোও গতকাল রুবিয়ালেসের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। এমনকি ফিফাও তাঁকে শাস্তি দিতে প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু নিজে পদত্যাগ করতে রাজি নন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি।
আজ স্পেনের ফুটবল ফেডারেশনের এক বিশেষ সভায় এমনটি জানিয়েছেন রুবিয়ালেস। সভাপতি জানিয়েছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না। এর শেষটা দেখবেন তিনি। তিনি বলেছেন, ‘এটা কি আমার সরে যাওয়ার জন্য যথেষ্ট গুরুতর কিছু? আমি পদত্যাগ করব না। জায়গা ছেড়ে দেওয়ার জন্য একটি আইন থাকা আবশ্যক। একটি সম্মতিমূলক চুম্বন কি আমাকে পদত্যাগ করার জন্য যথেষ্ট? যদি কেউ এই নির্মমতা করতে চায় তাহলে নিজেকে রক্ষা করব আমি। আশা করি আইন মানা হবে।’
সমালোচনাকারীরা তাঁকে সামাজিকভাবে অপদস্থ করছে বলে জানিয়েছেন রুবিয়ালেস। তিনি বলেছেন, ‘সামাজিকভাবে অপদস্থ করা হচ্ছে। তারা চেষ্টা করছে আমাকে মেরে ফেলতে। একজন স্প্যানিয়ার্ড হিসেবে মনে করি আমরা কোথায় যাচ্ছি তা অনুধাবন করতে হবে।’
ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে পুরস্কারমঞ্চে হারমোসো পদক নেওয়ার পর চলে আসার সময় তাঁকে শুভেচ্ছা জানিয়ে হঠাৎ চুমু দেন রুবিয়ালেস।
শুধু হারমোসোকে চুমু দেওয়ার জন্য নয়, রুবিয়ালেসকে যৌন-ইঙ্গিতমূলক উদ্যাপন করতে দেখা যায় ফাইনালের দিন স্টেডিয়ামের ভিআইপি বক্সে। ওই সময় তাঁর পাশে বসেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও স্পেনের রানি লেতিজিয়া। শেষ বাঁশি বাজার পর উদ্যাপনের একপর্যায়ে নিম্নাঙ্গ চেপে ধরে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন রুবিয়ালেস।

ভারতের বিপক্ষে আবেদনও করছেন। তবে আম্পায়ার সাড়া দিচ্ছেন না। কিন্তু যখন টিভি রিপ্লেতে দেখানো হচ্ছে, তখন আফসোসে পুড়ছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। ইশ! যদি রিভিউ নিতাম—সফরকারী ক্রিকেটারদের তখন এমনটা ভাবা ছাড়া আর কিছু করার থাকে না।
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবল সামনে রেখে দলগুলো এরই মধ্যে চলে গেছে মার্কিন মুলুকে। টুর্নামেন্ট সামনে রেখে দলগুলো নিচ্ছে প্রস্তুতি। ইরান ফুটবল দল তাদের বিশ্বকাপযাত্রা শুরু করল অন্যভাবে। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে রওনা দিলেন ইরানি ফুটবলাররা।
১০ ঘণ্টা আগে
ম্যাট হেনরিকে বোল্ড করেই নিউজিল্যান্ডের ইনিংসের ইতি টানলেন গাস অ্যাটকিনসন। দর্শকদের উদ্দেশ্যে অ্যাটকিনসন দেখালেন তাঁর হাতে থাকা লাল বল। চারপাশে তখন ভেসে আসছে করতালি। কারণ, হেনরিকে ফিরিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিতের পাশাপাশি টেস্টে আরও এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অ্যাটকিনসন।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। আগেও ক্ষমতাসীন দলের প্রভাব ছিল বিসিবিতে। তবে এবার যেন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে। জাতীয় সংসদেও বিসিবিকে বলা হয়েছে ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড। সব সমালোচনা ঝেড়ে ফেলে তামিম দেশের ক্রিকেটের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছেন।
১২ ঘণ্টা আগে