
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অনুমিতভাবেই বেশ ফুরফুরে মেজাজে আছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ জয়ের পর এবার অজিদের ধবলধোলাই করার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
সিরিজের শেষ ওয়ানডেতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটির আগে দল পরিবর্তন এনেছে স্বাগতিকেরা। দলে যুক্ত করা হয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২১ সালের মার্চে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মেহেদীর। এই সংস্করণে এখন পর্যন্ত খেলেছেন ১১ ম্যাচ। ১০ ইনিংসে করেছেন ১২২ রান। বোলিংয়ে নিয়েছেন ১৪ উইকেট। বাংলাদেশের হয়ে ২০২৩ বিশ্বকাপে শেষ ওয়ানডে খেলেছিলেন মেহেদী। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। এবার একই দলের বিপক্ষে ফিরলেন তিনি।
এদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে ইতিবাচক খবর দিয়েছে বিসিবি। বোর্ড জানিয়েছে, বর্তমানে সুস্থ আছেন এই অলরাউন্ডার। তবে তৃতীয় ওয়ানডেতে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাচের দিন আরও একবার মিরাজের শারীরিক অবস্থার মূল্যায়ন করা হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও শেখ মাহেদী হাসান।

এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর কোচদের বেতন নিয়ে প্রকাশিত এক তালিকায় সবার ওপরে উঠে এসেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান সংবাদপত্র লা গাজেত্তা দেলো স্পোর্ত প্রকাশিত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ বেতনভোগী জাতীয় দলের কোচ তিনি।
৩৯ মিনিট আগে
আগামী সোমবার ফিলাডেলফিয়ায় খেলতে নামবে আইভরি কোস্ট ও ইকুয়েডর। সেই ম্যাচে রেফারির ভূমিকায় থাকার কথা ছিল মাইকেল অলিভারের। যদিও ইংলিশ এই রেফারি ম্যাচের দুইদিন আগে চোটের কবলে পড়েছেন। তাই চলমান বিশ্বকাপে তাঁর প্রথম ম্যাচে রেফারির দায়িত্ব পালন করা হচ্ছে না। ৪১ বছর বয়সী অলিভারের জায়গায় ম্যাচ পরিচালনার দায়িত
১ ঘণ্টা আগে
এ যেন অনকেটা মেঘ না চাইতেই বৃষ্টির মতো ব্যাপার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়টাই যেখানে ধরা দিচ্ছিল না, সেখানে সিরিজ জেতা তো স্বপ্নের চেয়েও বেশি কিছু ছিল বাংলাদেশের জন্য। সে স্বপ্নই এবার সত্যি হয়েছে। টানা দুই ম্যাচ জিতে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান এখনো শুরু হয়নি। তবে এর আগে বাজে এক অভিজ্ঞতার মুখোমুখি হলো টমাস টুখেলের ইংল্যান্ড। যে বিশ্বকাপ সামনে রেখে হ্যারি কেইন, মার্কাস রাশফোর্ডরা অনুশীলন করবেন, সেটা করার সুযোগ পাবেন কী করে! কানসাস সিটিতে অনুশীলন করার আগে ফুটবলারদের বুট চুরি হয়ে গেছে।
৩ ঘণ্টা আগে