অবশেষে দীর্ঘ অপেক্ষা ফুরাল ওয়েস্ট হামের। দীর্ঘ ৫৮ বছর পর উয়েফা আয়োজিত কোনো মেজর টুর্নামেন্টে আবার চ্যাম্পিয়নের স্বাদ পেল ইংলিশ ক্লাব। অথচ, এ সময় দুনিয়ার কতশতই না পরিবর্তন হয়েছে। শুধু ভাগ্য বদলায়নি ক্লাবটির।
এবার কনফারেন্স লিগ ওয়েস্ট হামের দিকে মুখ চেয়েছে। তাদের মুখে বিজয়ের হাসি ফুটিয়েছে। ফিওরেন্টিনাকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে বিজয় উল্লাসে মেতেছেন ক্লাবের খেলোয়াড়েরা। সর্বশেষ ১৯৬৫ সালে উয়েফা কাপ উইনারস কাপ জিতেছিল তারা। এরপর ইউরোপিয়ান আর কোনো ট্রফি জিততে পারেনি ইংলিশ ক্লাব।
ফরটুনা স্টেডিয়ামে গতকাল সব দিক থেকে পিছিয়ে থাকলেও মূল জায়গায় ঠিকই এগিয়ে যায় ওয়েস্ট হাম। গোলের খেলায় গোলটাই মুখ্য যে। ২-১ গোলের জয়টা তাদের বল পজিশন, গোলমুখে শট সবকিছু ভুলিয়ে দিয়েছে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
বিরতির পর পেনাল্টিতে এগিয়ে যায় ওয়েস্ট হাম। ৬২ মিনিটে সফল স্পটকিক নেন সাঈদ বেনরাহমা। কিন্তু লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না তারা। ৪ মিনিট পরেই সমতায় ফেরে ফিওরেন্টিনা। ৬৭ মিনিটে গোলটি করেন মিডফিল্ডার গিয়াকোমো বোনাভেন্তুরা।
এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই উল্লাসে মাতেন ওয়েস্ট হামের খেলোয়াড়েরা। ৯০ মিনিটে লুকাস পাকেতার সহায়তায় দলকে স্মরণীয় মুহূর্ত এনে দেন জারড বোয়েন। এই ফরোয়ার্ডের গোলেই দীর্ঘ শিরোপাখরা ঘুচে যায় ওয়েস্ট হামের।

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
৩৮ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে