
ব্রাজিলে অবশেষে চলেই গেলেন কার্লো আনচেলত্তি। দেশটির ফুটবল দলের প্রধান কোচ হিসেবে এরই মধ্যে দায়িত্ব শুরু করেছেন। যে হোটেলে আপাতত তিনি থাকছেন, সেটার পেছনে প্রত্যেকদিন গুনতে হবে প্রায় ১ লাখ টাকা।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’-এর প্রতিবেদন থেকে জানা গেছে, আনচেলত্তির জন্য রিও ডি জেনিরোর বারা দা তিজুকা অঞ্চলে গ্র্যান্ড হায়াত হোটেলের ডিপ্লোম্যাট স্যুইট ভাড়া করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অন্তত আগামী রোববার পর্যন্ত তিনি সেখানেই থাকবেন বলে জানা গেছে। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, হোটেলটিতে আনচেলত্তির জন্য যে স্যুট ভাড়া করা হয়েছে, সেটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল রুম। প্রতিদিন অন্তত এই স্যুটের জন্য কমপক্ষে ৪২০০ ব্রাজিলিয়ান রিয়াল ভাড়া গুনতে হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯০ হাজার ২৫৮ টাকা।
আনচেলত্তির ডিপ্লোম্যাট স্যুইট কতটা রাজকীয়, সেটা এর বর্ণনা শুনলেই বোঝা যাবে। ১২০ বর্গমিটার আয়তনের একটি রুম থেকে সমুদ্রসৈকত দেখা যায়। রুমের সঙ্গে ৩৩ বর্গমিটার আয়তনের বারান্দাও আছে। আলাদা লিভিং রুম, ডাইনিং রুম, রান্নাঘর, বাথটাব, টিভিও থাকছে। এই স্যুটে সকালের নাশতা ও পানীয় বিনা মূল্যে সরবরাহের ব্যবস্থা রয়েছে।
আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কোচ হিসেবে পরিচিতিমূলক সংবাদ সম্মেলন গতকাল গ্র্যান্ড হায়াত হোটেলেই করেছেন। জুনে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন। নেইমার, রদ্রিগোর মতো ফুটবলারদের জায়গা হয়নি। যেখানে নেইমার চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। ৫ ও ১০ জুন ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল।
১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সুযোগ আছে সপ্তম দলেরও। আন্তমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপের টিকিট কাটতে হবে সেই দলকে।
আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে মাসে ৪০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পাবেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮ কোটি ৫৫ লাখ টাকা। বছরে বেতন হবে ১০২ কোটি ৬০ লাখ টাকা। আর যে ১৪ মাসের চুক্তি হয়েছে আনচেলত্তির সঙ্গে, তাতে তাঁর অ্যাকাউন্টে যাবে ১১৯ কোটি ৭০ লাখ টাকা।
বেতনের সঙ্গে আনচেলত্তির জন্য পারফরম্যান্স বোনাসও থাকছে। ২০২৬ বিশ্বকাপ ব্রাজিল জিতলে বোনাস হিসেবে পাবেন ৫০ লাখ ইউরো (৬৭ কোটি ৩৩ লাখ টাকা)। তাহলে ব্যাপারটা কী দাঁড়াল! ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতলে আনচেলত্তি ১৪ মাসেই পাচ্ছেন ১৮৭ কোটি টাকা।

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
২২ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে