
চোট যেন নেইমারের নিত্যসঙ্গী। ক্যারিয়ারে মাঠে যতটুকু খেলেছেন, তার চেয়ে বেশি যে চোট খেলছে তাঁর সঙ্গে। আন্তর্জাতিক ফুটবলেও তাঁর ফেরার অপেক্ষা তাই বাড়ছে। সদ্য কোচ হয়ে আসা কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের।
ব্রাজিলে আনচেলত্তি পৌঁছেছেন পরশু। পৌঁছানোর পরদিনই (গত রাতে) সেলেসাওদের কোচ হিসেবে প্রথম দল ঘোষণা করেছেন আনচেলত্তি। জুনে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। চোটের সঙ্গে লড়তে থাকায় নেইমারের জায়গা হয়নি ব্রাজিল দলে। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের বাদ পড়ার দিনে আলোচিত ঘটনা কাসেমিরোর ফেরা। প্রায় এক বছর পর কাসেমিরো ফিরলেন জাতীয় দলে।
২৬ সদস্যের দলে গোলরক্ষক আছেন তিন জন। সেই তিন গোলরক্ষক তিন ক্লাবের। যাঁদের মধ্যে আছেন ২০২৪-২৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী লিভারপুলের আলিসন বেকার। রক্ষণভাগের ৯ ফুটবলারের ৪ জনই ফ্ল্যামেঙ্গো ক্লাবের। পিএসজির মারকিনিওস, বেরালদোর মতো ফুটবলাররা বাছাইপর্বে সামলাবেন ব্রাজিলের রক্ষণভাগ।
মাঝমাঠে কাসেমিরোর সঙ্গে থাকছেন এদেরসন, ব্রুনো গিমারেসের মতো ফুটবলাররা। আক্রমণভাগে আছেন ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় বার্সেলোনার শিরোপা জয়ের অন্যতম কারিগর রাফিনিয়া। ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রিচার্লিসনরাও থাকছেন ব্রাজিলের আক্রমণভাগে।
৫ ও ১০ জুন ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সুযোগ আছে সপ্তম দলেরও। আন্তমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপের টিকিট কাটতে হবে সেই দলকে।
বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিল দল
গোলরক্ষক
আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), হুগো সুজা (করিন্থিয়ানস)
রক্ষণভাগ
আলেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), দানিলো (ফ্ল্যামেঙ্গো), লিও ওরতিজ (ফ্ল্যামেঙ্গো), ওয়েসলি (ফ্ল্যামেঙ্গো), বেরালদো (পিএসজি), মারকিনিওস (পিএসজি), আলেসান্দ্রো (লিল), কার্লোস আলগুস্তো (ইন্টার মিলান), ভ্যান্ডারসন (মোনাকো)
মাঝমাঠ
আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), আন্দ্রেই সান্তোস (স্ত্রাসবুর্গ), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (আতালান্তা), গারসন (ফ্ল্যামেঙ্গো)
ফরোয়ার্ড
এস্তেভাও (পালমেইরাস), আন্তনি (বেতিস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ম্যাথিউস কুনিয়া (উলভস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহাম)

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেই চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। ১০১ রানের ইনিংস খেলে হানিফ মোহাম্মদের ৬৪ বছর আগের ঘটনা ফিরিয়ে আসেন তানজিদ। কিন্তু প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানকে নিয়ে হঠাৎ করে তৈরি হয় দুশ্চিন্তা। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে ক্রিকেটপ্রেমীরা এখ
৯ মিনিট আগে
ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
৩ ঘণ্টা আগে