Ajker Patrika

প্রশ্নের মুখে ডুলি, তবু সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২১: ০৪
প্রশ্নের মুখে ডুলি, তবু সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে
মিটিংয়ে কথা বলছেন টমাস ডুলি। ছবি: বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হার ও সাম্প্রতিক ব্যর্থতার জেরে বাংলাদেশ কোচ টমাস ডুলিকে তলব করে জবাবদিহির মুখে দাঁড় করিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে দীর্ঘ বৈঠক ও প্রশ্নোত্তর শেষেও এই কোচের ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফের জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি।

গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর ডুলির অধীনে প্রথমে ফিফা আসিয়ান কাপ এবং এরপর ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হয় বাংলাদেশ। গত ১৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এই ব্যর্থতা পর্যালোচনায় আজ সন্ধ্যা ৬টায় বাফুফে ভবনের দ্বিতীয় তলার বোর্ডরুমে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়।

কোচের বক্তব্য শোনার পর তাকে সভাকক্ষ থেকে বিদায় দিয়ে কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনায় বসেন। ডুলির ভবিষ্যৎ প্রসঙ্গে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘তাকে (ডুলি) আমরা বাদ দেব, তাকে আমরা রাখব, তাকে আমরা কী করব না করব— এখনই আমরা সেই সিদ্ধান্ত নিচ্ছি না। পরবর্তী মিটিংয়ে আমরা আলাপ-আলোচনার সাপেক্ষে আমরা যদি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়, তাহলে আমরা আমাদের নির্বাহী কমিটিতে আমরা এটা চূড়ান্ত করব।’

তবে কোচের ব্যাপারে সব বিকল্প খোলা রাখা হয়েছে জানিয়ে বাবু বলেন, ‘কোচের ব্যাপারে আমরা যেকোনো সময় যেকোনো সিদ্ধান্তই নিতে পারি। এবং সেটা আমাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না।’

সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাতীয় দলের টিম ম্যানেজার জানান, দেশীয় কোচিং স্টাফদের মতামতও নিতে চায় কমিটি। তাঁর ভাষায়, ‘কোচের সঙ্গে আমাদের বাংলাদেশের আরও কিন্তু অনেকেই জড়িত ছিল। এখানে আমাদের সহকারী কোচ হাসান আল মামুন ছিল, এবং সেই সঙ্গে আমাদের ভিডিও অ্যানালিস্ট ছিলেন এবং সেই সঙ্গে আপনার ফিজিও ছিল। আমরা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গেও একটু আলাপ-আলোচনা করব।’

সাফ চলাকালীন ও টুর্নামেন্ট শেষে কোচ টমাস ডুলি, অধিনায়ক জামাল ভূঁইয়ার পাল্টাপাল্টি প্রকাশ্য মন্তব্য সভায় আলোচনা হয়েছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো তদন্ত কমিটি গঠন করা হচ্ছে না বলে জানিয়ে দেন বাবু। ভবিষ্যতে এমন প্রকাশ্য মন্তব্য বন্ধে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাবু বলেন, ‘টেকনিক্যাল ডিরেক্টর, তাকে আমাদের কিছু দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা আশা করি পরবর্তীতে আপনারা এই জিনিসগুলা আর পাবেন না।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত