অসুস্থ হওয়ার প্রায় তিন মাস পর নিজের প্রিয় জায়গা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিরেছেন কাজী সালাউদ্দিন। ২০০৮ সালে বাফুফে সভাপতি হওয়ার পর কখনোই এত লম্বা সময় ফেডারেশনের বাইরে থাকতে হয়নি সালাউদ্দিনকে। গতকাল জার্মানি থেকে ফিরেই তাই আজ বাফুফে ভবনে আসেন সভাপতি।
বাফুফে ভবনে এসে কর্মী এবং সংবাদকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন সালাউদ্দিন। এরপর অসুস্থতার সঙ্গে লড়াইয়ের কঠিন গল্প শোনান তিনি। অনুভূতি প্রকাশের সময়ই এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনকে ‘শিক্ষিত ছেলে’ বলে প্রশংসা করেন বাফুফে সভাপতি।
কিছুদিন আগে অসুস্থ সালাউদ্দিনকে দেখতে গিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী পাপন। সেই সাক্ষাৎ নিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘পাপন আর আমার মাঝে কখনো কিছু হয়নি, কখনো হওয়ার সুযোগও নেই। আমরা সাধারণ বিষয় নিয়ে কথা বলেছি। পাপন যা বলেছে, ঠিক বলেছে। ফুটবল পৃথিবীর একমাত্র খেলা যেখানে ২১১ দেশ লড়াই করে। পাপন শিক্ষিত ছেলে। সে জানে কী বলছে। সে যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে এটাই গুরুত্বপূর্ণ। আমাদের খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
গত বছরের ১৬ ডিসেম্বর বাফুফে ভবনেই এক অনুষ্ঠানে বুকে ব্যথা অনুভব করেন সালাউদ্দিন। পরীক্ষার পর ধরা পড়ে একাধিক ব্লক বাইপাস সার্জারি ছাড়া তখন কিছু করণীয় ছিল না। উচ্চ রক্ত চাপের কারণে বিলম্বিত হয়ে শেষ পর্যন্ত ২৮ ডিসেম্বর করা হয় সালাউদ্দিনের অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পর গত ১৩ ফেব্রুয়ারি চেকআপ করানোর জন্যই মেয়ের সঙ্গে জার্মানি গিয়েছিলেন তিনি।
অসুস্থ হওয়ার আগে অবশ্য পাপনের উদ্দেশ্যে তির্যক মন্তব্য করেছিলেন সালাউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন ম্যাচ চলাকালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। সেখানে ফুটবল ফেডারেশন সভাপতি কেন প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেনি শুনতে হয়। এই দূরত্ব কেন? এর জবাব দিতে গিয়ে গত বছরের এপ্রিলে বাফুফে সভাপতি বলেছিলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) ফুটবলেরও প্রিয়। সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। স্বাধীনতা থেকে আজ পর্যন্ত। আমি ওই নাটক করতে পারব না। আমি প্রধানমন্ত্রীকে তাঁর সম্মান জানাব। আমি লোক দেখাতে পারব না। দুঃখিত, এটাই আমার চরিত্র।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৮ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৯ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১০ ঘণ্টা আগে