
লুকা মদরিচ রিয়াল মাদ্রিদের জার্সি ছাড়ার পরই কে পরবেন ১০ নম্বর জার্সি—এই প্রশ্নটা ছিল অনেকেরই। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো গত রাতে। রিয়ালের ১০ নম্বর জার্সি এবার পরবেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
রিয়াল গত রাতে নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এমবাপ্পের ১০ নম্বর জার্সি পরার বিষয়টি নিশ্চিত করেছে। ড্রেসিংরুমে ঝুলিয়ে রাখা ১০ নম্বর জার্সিতে ফরাসি ফরোয়ার্ডের নামাঙ্কিত ছবিটি পোস্ট করেছে স্প্যানিশ ক্লাবটি। এমবাপ্পেও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন নতুন জার্সি নিয়ে। ফরাসি তারকার পোস্ট করা ছবিতে দেখা গেছে, রিয়ালের ১০ নম্বর জার্সি পরে হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন তিনি। এমবাপ্পের এই পোস্টে আগুনের ইমোজি দিয়েছেন মদরিচ। রিয়ালের ১০ নম্বর জার্সি গায়ে মাঠে এমবাপ্পে আগুনের মতোই অপ্রতিরোধ্য হয়ে উঠবেন বলে হয়তো মনে করছেন মদরিচ। সাত মৌসুম ধরে রিয়ালের এই জার্সি (১০ নম্বর) পরেছিলেন মদরিচ। এবারের ক্লাব বিশ্বকাপ শেষে রিয়াল ছেড়ে ক্রোয়াট কিংবদন্তি চলে যান এসি মিলানে।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে গত বছর রিয়ালে আসেন এমবাপ্পে। ২০২৪-২৫ মৌসুমে তিনি পরেছিলেন ৯ নম্বর জার্সি। যদিও স্প্যানিশ ক্লাবটির হয়ে উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ—এই দুই শিরোপা ছাড়া প্রথম মৌসুমে আর কোনো শিরোপা জিততে পারেননি তিনি। সবশেষ মৌসুমে রিয়ালের জার্সিতে ৫৯ ম্যাচে ৪৪ গোলের পাশাপাশি ৫ গোলে অ্যাসিস্ট করেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড ৯ নম্বর জার্সি ছেড়ে দেওয়ায় এখন সেটা ফাঁকা হয়ে গেল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, গঞ্জালো গার্সিয়া, এনদ্রিক— রিয়ালের ৯ নম্বর জার্সির প্রতিদ্বন্দ্বী এখন এই তিন ফুটবলার।
ফ্রান্স জাতীয় দলের ১০ নম্বর জার্সিটিও অনেক বছর ধরে পরছেন এমবাপ্পে। পিএসজিতে ফরাসি এই ফরোয়ার্ড পরতেন ৭ নম্বর জার্সি। প্যারিসিয়ানদের হয়ে ছয়বার লিগ ওয়ান, চারবার জিতেছেন ফ্রেঞ্চ কাপের শিরোপা, ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন তিন বার। আর রিয়ালের ১০ নম্বর জার্সি ক্লাবটির অনেক কিংবদন্তি ফুটবলার গায়ে জড়িয়েছেন। ফেরেঙ্ক পুসকাস, মাইকেল লাউড্রপ, লুইস ফিগো, ক্ল্যারেন্স সিডর্ফ, মেসুত ওজিল, রেমন্ড কোপা, গিওর্গি হ্যাজি, মদরিচরা এই জার্সি পরে খেলেছিলেন। নতুন মৌসুমে নতুন জার্সি পরে কতটা কাঁপাতে পারেন এমবাপ্পে, সেটাই এখন দেখার।

বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২৬ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
১ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে