
এক গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনার সামনে তখন সময়ই যেন সবচেয়ে বড় প্রতিপক্ষ। ইংল্যান্ডের রক্ষণ ভাঙার পথও মিলছিল না। একজনের ওপরেই তাকিয়ে থাকতে হয়েছে তখন। তিনিও চেষ্টার কমতি রাখেননি।
বড় ম্যাচে বড় খেলোয়াড়েরা অবশ্য সব সময় গোল করেই নায়ক হন না। কখনো একটি সিদ্ধান্ত, একটি পাস কিংবা একটি ক্রসই বদলে দেয় পুরো গল্প। ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসি সেটাই করলেন। দুটি অ্যাসিস্টে পাল্টে দিলেন ম্যাচের ভাগ্য, আর্জেন্টিনাকে পৌঁছে দিলেন টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে।
ম্যাচের শুরু থেকে মেসির জন্য আলাদা পরিকল্পনা সাজিয়েছিল ইংল্যান্ড। মাঝমাঠে বল পেলেই তাঁকে জেকে ধরে একসঙ্গে দুই-তিনজন।। ড্রিবল কিংবা থ্রু পাসের পথ বন্ধ করে দেওয়াই ছিল টমাস টুখেলের দলের লক্ষ্য। সেই পরিকল্পনা দীর্ঘ সময় সফলও ছিল। আর্জেন্টিনা বলের দখল রাখলেও শেষ তৃতীয়াংশে গিয়ে যেন বারবার থেমে যাচ্ছিল আক্রমণ।
এমন পরিস্থিতিতে মেসি খুঁজলেন অন্য পথ। মাঝমাঠে জায়গা না পেয়ে ধীরে ধীরে সরে গেলেন ডান প্রান্তে।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি পরে বলেছিলেন, ‘তাকে কিছু (পজিশন বদলানো নিয়ে) বলতে হয় না। মাঠে কী করতে হবে, সেটা মেসি নিজেই জানে। সে ডান দিকে চলে গিয়েছিল, আমরা শুধু তার সঙ্গে মানিয়ে নিয়েছি।’
মেসির জায়গা বদলের পরই বদলাতে শুরু করে আর্জেন্টিনার আক্রমণের ছক। যাঁকে মাঝমাঠে আটকে রাখতে ব্যস্ত ছিল ইংল্যান্ড, সেই মেসিকে সামলাতে গিয়ে ডান দিকে ছড়িয়ে পড়তে হয় ডিফেন্ডারদের। এরপর ছোট ছোট ফাঁক তৈরি হতে থাকে, যা চোখ এড়ায়নি আর্জেন্টাইন অধিনায়কের।
৮৫ মিনিটে সমতাসূচক গোলটি যেন সেই বদলেরই প্রতিফলন। কর্নার থেকে ছোট পাস নিয়ে নিজের দিকে টেনে নিলেন দুই ডিফেন্ডারকে। মুহূর্তেই ফাঁকা হয়ে গেল বক্সের সামনের জায়গা। অপেক্ষায় থাকা এনসো ফের্নান্দেসের দিকে বল বাড়িয়ে দিলেন মেসি। বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে জাল খুঁজে নিতেই ফিরে আসে আর্জেন্টিনা। গোলটি এনসোর হলেও আক্রমণের ছক এঁকেছিলেন মেসিই।
ম্যাচ তখন অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছে। ৩৯ বছর বয়সী মেসির পায়ে ক্লান্তির ছাপ খোঁজার চেষ্টা করছিল ইংল্যান্ড। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেই হিসাবও ভুল প্রমাণিত হলো। ডান প্রান্তে বল পেয়ে এক ঝটকায় কাটিয়ে গেলেন ১৮ বছরের কম বয়সী নিকো ও’রাইলিকে। এরপর ডান পায়ে এমন এক ক্রস তুললেন, যা লাউতারো মার্তিনেসের জন্য গোল করা ছাড়া আর কোনো কাজ রাখেনি। তিন গজ দূর থেকে হেডে জাল কাঁপিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে দেন লাউতারো।
ম্যাচের আগে সাবেক সুইডিশ ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ বলেছিলেন, ‘ঈশ্বরের হাত দেখেছে ইংল্যান্ড, এবার দেখবে বাঁ পা।’ মেসি সেই কথা রেখেছেন, সঙ্গে বোনাস হিসেবে দেখিয়েছেন ডান পায়ের জাদু। গোল না করেও ম্যাচের গতিপথ নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার শিল্পটা তিনি যেন নতুন করে দেখালেন।
বয়স তাঁর গতি কমিয়েছে, কিন্তু খেলার ভেতর দেখার ক্ষমতাকে আরও শাণিত করেছে। কোথায় দাঁড়াতে হবে, কখন গতি বাড়াতে হবে, কোন মুহূর্তে সতীর্থকে খুঁজে নিতে হবে—এই সিদ্ধান্তগুলোই এখন তাঁর সবচেয়ে বড় শক্তি। মেসিকে তাই উপভোগ না করে পারা যায় না।
পায়ে ভর করে মেসি পাড়ি দিয়েছেন প্রায় সাড়ে ৮ কিলোমিটার। ফুটবলের স্বর্গীয় আনন্দে তিনি ভেসেছেন সাড়ে তিন বছর আগেই। ২০২৩ সালের শুরুতে নিজেই বলেছিলেন, বয়সের কথা ভাবলে পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুব বেশি দেখেন না। আড়াই বছরের ব্যবধানে সেই মানুষটিই আবার আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। গোল করে নয়, দুটি অ্যাসিস্টে।

৮১ মিনিটে যখন তিনি সাইডলাইন পেরিয়ে মাঠে নামলেন, আটলান্টার আকাশ তখন আলবিসেলেস্তেদের জন্য এক চরম উৎকণ্ঠার চাদরে ঢাকা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক সেমিফাইনালে অ্যান্থনি গর্ডনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড তখন ফাইনালে যাওয়ার স্বপ্নে বিভোর।
২৫ মিনিট আগে
বিশ্বকাপের ফাইনালে আগামী ১৯ জুলাই নিউইয়র্ক নিউজার্সিতে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে স্পেন। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা আলবিসেলেস্তেদের সামনে এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ। শিরোপা নির্ধারণী এই লড়াইয়ের আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান বলছে, কেউই কারও চেয়ে এগিয়ে নেই।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালের অপেক্ষায় আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ম্যাচটা জিততে পারলেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার উচ্ছ্বাসে যখন ভাসছে পুরো দল, তখন লিওনেল মেসিকে ঘিরে আবেগঘন এক মুহূর্ত ধরা পড়েছে উদযাপনের মাঝেই।
৬ ঘণ্টা আগে
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ৪০ বছর আগের স্মৃতি যেন আবারও ফিরে এল আর্জেন্টাইন ফুটবলে। সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী ছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক নেরি পুম্পিদো। আটলান্টার স্টেডিয়ামে বসে দলের জয় দেখার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বিশ্বকাপ জয়ী ফুটবলারের বিশ
৬ ঘণ্টা আগে