
বিশ্বকাপের ফাইনালের অপেক্ষায় আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ম্যাচটা জিততে পারলেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার উচ্ছ্বাসে যখন ভাসছে পুরো দল, তখন লিওনেল মেসিকে ঘিরে আবেগঘন এক মুহূর্ত ধরা পড়েছে উদযাপনের মাঝেই।
ম্যাচ শেষে উদযাপনের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো অধিনায়ক মেসিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা যদি বিশ্বকাপ জিতি, তাহলে আর দু-এক বছর থাকবে, তাই তো?’
মেসির জবাব স্পষ্ট শোনা না গেলেও তাঁর মুখের হাসিই যেন সব বলে দিয়েছে। মুহূর্তটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কারণ, এই ছোট্ট কথোপকথন ফুটিয়ে তুলেছে আর্জেন্টিনা দলে মেসির প্রতি সতীর্থদের ভালোবাসা এবং তাঁকে আরও কিছুদিন আকাশী-নীল জার্সিতে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা।
মেসির অবস্থান এ বিষয়ে আগেই পরিষ্কার। বিশ্বকাপ চলাকালে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, এটিই হবে তাঁর শেষ বিশ্বকাপ। পরবর্তী বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪৩ বছর। তাই ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তার দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত আগেই জানিয়ে রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবু সতীর্থদের আশা এখনো ফুরিয়ে যায়নি। রোমেরোর মন্তব্য ছিল যেমন রসিকতাপূর্ণ, তেমনি আন্তরিকও। টটেনহামের এই ডিফেন্ডারের কথায় ফুটে উঠেছে দলের সবাই কতটা মেসিনির্ভর এবং তাঁকে জাতীয় দলের জার্সিতে আরও কিছুদিন দেখতে কতটা আগ্রহী।
৩৯ বছর বয়সেও মেসি আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা হয়ে আছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান বিশ্বকাপে দলের সেরা পারফর্মারদের একজন এলএমটেন। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে আট গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন মেসি।
বিশ্বকাপ শুরুর আগে মেসির বয়স ও শারীরিক সামর্থ্য নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু মাঠের পারফরম্যান্সে সব সংশয়ের জবাব দিয়েছেন এই ফরোয়ার্ড। তাঁর নেতৃত্বেই আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে, আর এখন পুরো দেশের লক্ষ্য আরেকটি শিরোপা জিতে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লেখা।

রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা মো. আসাদ ৪০ পেরিয়েছেন। কয়েক দশক আগেও এলাকাটিতে উন্মুক্ত স্থানের অভাব ছিল না। এই প্রতিবেদক আসাদের শৈশবের খেলাধুলার কথা জানতে চাইলে একটু স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। জানালেন, নব্বইয়ের দশকে বিকেলে স্কুল থেকে ফিরেই যেতেন খেলার মাঠে।
৪ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালের এক মাস পূর্ণ হবে আগামী পরশু। কিন্তু যে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে এত আলোচনা, তা নিয়ে গল্প কি অত সহজে শেষ হয়? এবার ফিফা প্রকাশ করল সেই ফাইনালের ভিডিও ফুটেজ।
৭ ঘণ্টা আগে
প্রতিযোগিতামূলক ক্রিকেটে মোহাম্মদ নবির ছেলে হাসান ইসাখিল একেবারে নতুন নন। এইতো ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) বাবা-ছেলে একসঙ্গে খেলেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে। এবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে ইসাখিলের।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ফুটবলে এখন হামজা চৌধুরী একটি আলাদা নাম। ইংলিশ ফুটবলের অভিজ্ঞতা নিয়ে জাতীয় দলে আসা এই মিডফিল্ডারকে ঘিরে দেখাচ্ছেন নতুন স্বপ্নও। আর্জেন্টিনার কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়ার চোখেও হামজা শুধু একজন খেলোয়াড় নন, বাংলাদেশের ফুটবলের সম্ভাবনার একটি উদাহরণ। তাই হামজার মতো আরও কয়েকজন ফুটবলারকে বাংলাদেশ
৮ ঘণ্টা আগে