
বিতর্কের সঙ্গে হোসে মরিনহো চলেন সমান্তরালে। কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে তিনি আলোচনায় আসবেনই। টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে গত রাতে এক পর্যায়ে মেজাজ হারিয়ে প্রতিপক্ষ কোচের নাক টিপে দিলেন মরিনহো।
ঘরের মাঠ সুকরু সারাকোগলু স্টেডিয়ামে ফেনারবাচে গত রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে। ইস্তাম্বুল ডার্বির ম্যাচের পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন আর মাথা ঠাণ্ডা রাখতে পারেননি ফেনারবাচে কোচ মরিনহো। গ্যালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক দুই আঙুল দিয়ে মরিনহো টিপে ধরেন। পেছন থেকে হাত বাড়িয়ে মরিনিও যেভাবে বুরুকের নাক ধরেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তৎক্ষণাৎ মুখে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বুরুক। এমন পরিস্থিতিতে মরিনহোকে সরিয়ে নিয়েছেন অন্যান্যরা।
মরিনহো কী করেছেন, ম্যাচ শেষে সেটা বর্ণনা করেছেন গ্যালাতাসারাই কোচ বুরুক। গ্যালাতাসারাই কোচ বলেন, ‘যাওয়ার সময় পেছন দিক থেকে এসে আমার নাক চিপে দিয়েছেন তিনি। একটু দাগ পড়েছে। এটা অবশ্যই অনেক ভালো কিছু নয়। আমি বাড়িয়ে কিছু বলব না। কিন্তু এটা গর্ব করে বলার মতো কিছু নয়।’
মরিনহোর ঘটনায় ক্ষোভ ঝেরেছেন গ্যালাতাসারাইয়ের সহসভাপতি মেরিন ওজতুর্ক। তুর্কি ক্লাবটির সহসভাপতি বলেন, ‘প্রথমে মৌখিকভাবে, তারপর শারীরিকভাবে বুরুককে আঘাত করেন। আমি বুঝতে পারছি না তিনি (মরিনহো) এত সাহস কোত্থেকে পান। তুরস্ককে কী মনে করছেন তিনি?’
উত্তপ্ত কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফেনারবাচেকে ২–১ গোলে হারিয়েছে গ্যালাতাসারাই। ভিক্টর ওসিমেনের জোড়া গোলে ৩০ মিনিটের আগেই ২-০ গোলে এগিয়ে যায় গ্যালাতাসারাই। যার মধ্যে ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ওসিমেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিটে গোল করে ব্যবধান কমান ফেনারবাচের মিডফিল্ডার সেবাস্তিয়ান জিমানস্কি।
ফেনারবাচে-গ্যালাতাসারাই ম্যাচে লাল কার্ড দেখেছেন তিন ফুটবলার। তিন ফুটবলারের দুই জন গালাতাসারাইয়ের এবং অপরজন ফেনারবাচের। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে সংঘর্ষে জড়িয়েই তিন ফুটবলার লাল কার্ড দেখেছেন।

ঢাকা ক্যাপিটালসও বিসিবিকে প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত। দলটির প্রধান নির্বাহী আতিক ফাহাদের মতে, বিসিবির পরিকল্পনার মূল লক্ষ্য এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়—সব পক্ষই লাভবান হবে। তবে পুরোনো কাঠামোয় বিপিএল আয়োজন করলে ঢাকা ক্যাপিটালস আর থাকবে না বলেও স্পষ্ট করেছেন তিন
৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট জয়কে বাংলাদেশের ‘দারুণ সম্ভাবনা’র প্রমাণ হিসেবে দেখছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের। এই সফরে বড় অঙ্কের অর্থ খরচ হলেও বাংলাদেশে গিয়ে টেস্ট খেলার সিদ্ধান্ত থেকে সরে আ
৮ ঘণ্টা আগে
ফরাসি সংবাদমাধ্যম ওয়েস্ট-ফ্রঁস-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সংকটে থাকা নঁত কিনতে আগ্রহী একটি বিনিয়োগ প্রকল্প বা কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত থাকতে পারেন বেকহাম। তবে ঠিক কী ভূমিকায় সাবেক ডিফেন্ডার এই উদ্যোগে থাকবেন, তা এখনো স্পষ্ট নয়।
১১ ঘণ্টা আগে
লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচার ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইংল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি।
১২ ঘণ্টা আগে