
বয়সভিত্তিক ফুটবল হলেও নকআউট পর্বের ম্যাচ যেমন হওয়া দরকার, তার চেয়েও ছিল বেশি কিছু। বলা হচ্ছে ব্রাজিল-পর্তুগাল ম্যাচের কথা। ম্যাচের শুরু থেকে শেষ অবধি ছিল রোমাঞ্চ। রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে পর্তুগাল।
অ্যাসপিরে স্টেডিয়ামে গতকাল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে পর্তুগাল-ব্রাজিল। মূল ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। পেনাল্টি শুটআউটে ৬-৫ গোলে ব্রাজিলকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পর্তুগাল।
পর্তুগালের সঙ্গে বল দখলে ব্রাজিলের লড়াইটা হয়েছিল সমানে সমান। ৪৪ শতাংশ বল দখলে রেখে ব্রাজিল প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় দুই শট। পর্তুগাল বল দখলে রাখে ৫৬ শতাংশ। ব্রাজিলের লক্ষ্য বরাবর পর্তুগিজরা নেয় দুই শট। ৯০ মিনিট শেষে ৬ মিনিট যোগ করার পরও আক্রমণ-প্রতি আক্রমণে খেলা চলতে থাকে। তবে গোলশূন্য অবস্থায় শেষ হওয়ায় ফল নির্ধারণে টাইব্রেকারে যেতে হয়।
পেনাল্টিতে শুরুটা করে পর্তুগাল। পর্তুগালের টমাস আলভেস বাঁ পায়ে শট নিয়ে গোল করেন। এরপর ব্রাজিলের ডেল বাঁ পায়ে জোরালো শট নিয়েছেন। পর্তুগাল গোলরক্ষক রোমারিও কুনিয়া ডাইভ দিলেও বল ছিল নাগালের বাইরে। এরপর কা সোজাসুজি শটে পর্তুগালের হয়ে দ্বিতীয় গোল করেন। ব্রাজিলের থিয়াগো গোল করে পেনাল্টিতে ২-২ সমতা করেন।
ব্রাজিল-পর্তুগাল দুই দলই নিজেদের প্রথম চার গোলের চারটিই করতে পেরেছে। তবে পঞ্চম শট তাদের কেউই করতে পারেনি। পর্তুগালের গোলরক্ষক কুনিয়া গোলবারের ওপর দিয়ে শট করেন। ব্রাজিলের গোলরক্ষক রুয়ান পাবলো গোল করতে পারেননি। পর্তুগালের হয়ে ষষ্ঠ শটটি নিয়ে সফল হয়েছেন হোয়াও আরাগাও। এরপর ব্রাজিলের গ্যাব্রিয়েল মেক গোল করলে টাইব্রেকারে ৫-৫ সমতা হয়।
পর্তুগালের হোসে নেতো এরপর গোল করলে ব্রাজিলের চেয়ে ৬-৫ গোলে এগিয়ে যায়। কিন্তু ব্রাজিলের সিকুই বারের ওপর দিয়ে শট করায় এখানেই দলটির পথচলা থেমে যায়। এর আগে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইতালিকে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। ২৭ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল-অস্ট্রিয়া। বাংলাদেশ সময় সেদিন রাত ১০টায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ব্রাজিল-ইতালি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে চট্টগ্রামে গেছে বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩১ রানে গুটিয়ে গেল বাংলাদেশ।
২ মিনিট আগে
‘যদি কেবল ইংরেজদের হারাতে পারি, তবে শান্তিতে বাড়ি ফিরে যেতে পারব’—একটা সময় ক্রোয়াটদের মনে এমন মানসিকতাই কাজ করত। কিন্তু সেই দিন অনেক আগেই ফুরিয়েছে; ক্রোয়েশিয়া এখন আর হুট করে চমকে দেওয়া কোনো দল নয়। অথচ ডালাসের ম্যাচটির আগে ইংলিশ মিডিয়া আর সাবেক তারকাদের আলোচনায় এখনো সেই পুরোনো অবজ্ঞার সুর—৪০ বছর বয়সী
১ ঘণ্টা আগে
টস করতে অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে থাকার কথা ছিল লিটন দাসের। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিটনের পরিবর্তে দেখা গেল সহঅধিনায়ক তাওহীদ হৃদয়কে। কারণ, গত রোববার মিরপুরে তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়ায় আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ন
২ ঘণ্টা আগে
কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে আলজেরিয়ার বিপক্ষে খেলে ষষ্ঠ বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। ঠিক ১০৩৮ কিলোমিটার দূরে তাঁর রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। হিউস্টনে খেলতে নেমে ষষ্ঠ বিশ্বকাপে পা রাখবেন রোনালদো। মাঠে নামার আগেই পর্তুগিজ কিংবদন্তিকে প্রশংসায় ভাস
২ ঘণ্টা আগে