আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো বাফুফেতে দেখা মিলল কাজী সালাহউদ্দিনের। আজ শনিবার হুট করেই তিনি হাজির হন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আঙিনায়।
যেখানে ৫ আগস্টের আগে তাঁর আসা যাওয়া ছিল নিয়মিত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর এত দিন নিজ কার্যালয়ে আসেননি বাফুফে সভাপতি।
আসন্ন ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে নিচ্ছেন না সালাহউদ্দিন। আর সেটা জানাতেই মূলত আজ বাফুফেতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, ‘২৬ অক্টোবর নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলাম।’
২০০৮ সাল থেকে এখন পর্যন্ত টানা ১৬ বছর বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন সালাহউদ্দিন। কিন্তু ব্যর্থ হয়েছেন তাঁর কাছে থাকা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল ঘটাতে।
ফুটবল ফেডারেশন থেকে সালাহউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছিল কয়েক বছর আগেই। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেটি আরও জোরালো হয়। কিন্তু সালাহউদ্দিন যেন সে দাবিকে পাত্তাই দেননি। উল্টো ৫ম মেয়াদে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রাখেন।
তবে সালাহউদ্দিন আজ নিজেই জানালেন, বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা। যার অর্থ দাঁড়ায়, বাফুফেতে ১৬ বছরের অধ্যায় শেষ হচ্ছে তাঁর।
সালাহউদ্দিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পারিবারিক চাপের কারণেই মূলত নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘদিন বাফুফের সভাপতি পদে থাকা এই সভাপতি।

ডিআর কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রের জন্য ভুলে যাওয়ার মতো একটা দিনই পার হলো বলতে হয়। ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের সেরা ৩২ থেকে বিদায় নিয়েছে তাঁর দল। এরপর সংবাদ সম্মেলনে বাবার মৃত্যুর সংবাদ পান তিনি। এর চেয়ে নির্মম আর কী হতে পারে!
২৮ মিনিট আগে
বিশ্বকাপের সেরা ৩২ থেকে বিদায় নেওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন জাপানের ফুটবলাররা। ব্রাজিলের কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হলেও দেশে ফেরার পর সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হাজিমে মোরিয়াসুর শিষ্যরা।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলের নির্ভরযোগ্য সেন্টারব্যাক ক্রিস্তিয়ান রোমেরো। সবকিছু ঠিক থাকলে কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচেই তাঁকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে থামানো যেকোনো ডিফেন্ডারের জন্যই বড় চ্যালেঞ্জ। তবে কেপ ভার্দের ডিফেন্ডার রবার্তো পিকো লোপেসের মা জুডি লোপেস এটাকে ছেলের জন্য ভয় হিসেবে দেখছেন না। বরং তাঁর বিশ্বাস, ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে মেসির বিপক্ষে খেলতে মোটেও চাপ অনুভব করবে না তাঁর ছেলে।
২ ঘণ্টা আগে