
২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
ফিফা আশা করছে, আগামী বিশ্বকাপে প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবী অংশ নেবেন। ছয় সপ্তাহ ধরে ১৬টি শহরে ৪৮ দলের সম্প্রসারিত ফরম্যাটে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টে স্বেচ্ছাসেবীরা স্টেডিয়াম, প্রশিক্ষণকেন্দ্র, বিমানবন্দর, হোটেল ও আরও অনেক কিছুর মতো অফিশিয়াল ও বেসরকারি সাইটে ২৩টি কার্যকরী এলাকায় সহায়তা দেবেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘স্বেচ্ছাসেবীরা হলেন ফিফা টুর্নামেন্টের হৃদয়, আত্মা ও হাসি। আমরা আশা করি, আগ্রহী ব্যক্তিরা ২০২৬ সালে উত্তর আমেরিকায় বিশ্বকে স্বাগত জানাতে আমাদের সঙ্গে যোগ দেবেন।’
ফিফা সব পটভূমি ও দক্ষতার স্বেচ্ছাসেবীদের স্বাগত জানাতে ইচ্ছুক। শিক্ষার্থী থেকে অবসরপ্রাপ্ত, প্রথমবারের খেলোয়াড় থেকে শুরু করে অভিজ্ঞ খেলোয়াড়দের সুযোগ দিতে চায় স্বেচ্ছাসেবী কার্যক্রমে। আগের স্বেচ্ছাসেবার অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনের সময় আবেদনকারীদের কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে এবং আয়োজক দেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার যোগ্য হতে হবে এবং ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। মেক্সিকোতে ইংরেজি ও স্প্যানিশ ভাষা কাম্য; কানাডায় ফরাসি ভাষাকে একটি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্ব সম্প্রদায়কে স্বাগত জানাতে চাইলে যেকোনো অতিরিক্ত ভাষায় দক্ষতা একটি বাড়তি যোগ্যতা।
বিশ্বকাপের স্বেচ্ছাসেবী হতে আবেদন করুন এই ঠিকানায়: fifaworldcup.com/volunteers

র্যাঙ্কিংয়ে ৫৫ ধাপ পিছিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে দাপটই দেখানোর কথা ছিল বাংলাদেশের। একই প্রতিপক্ষকে ১১ গোলে উড়িয়ে দেয় ভারত, অথচ বাংলাদেশ কিনা পচা শামুকে পা কাটা থেকে রক্ষা করল নিজেদের। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৪-২ গোলের জয় বাংলাদেশকে মেয়েদের সাফে সেমিফাইনালের টিকিট এনে দিয়েছে বটে, তবে খুব বেশ
১ ঘণ্টা আগে
নেইমারকে ঘিরে এই অনিশ্চয়তাই এখন ব্রাজিলের সবচেয়ে বড় মাথাব্যথা।
৩ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে ৩৩টি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার প্যানেলে অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক তাঁর ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে সবচেয়ে অভিজ্ঞ হিসেবে মাঠে নামবেন।
৩ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগে পিএসজি এগিয়ে থাকছে তাই কিছুটা। কিন্তু আর্সেনালের হাতে আছে সেই ক্ষুধা, যেটা ২২ বছরের অপেক্ষা শেষে লিগ জেতা একটি দলের চোখে জ্বলে। ক্লান্ত শরীর আর সতেজ মনের এই লড়াইয়ের ফয়সালা হবে শনিবার রাতে বুদাপেস্টে।
৫ ঘণ্টা আগে