
প্রথমার্ধে গোছানো ফুটবল যা খেলার, তা খেলল নেপালই। ঘরের মাঠে হামজা চৌধুরীকে নিয়েও তাদের বিপক্ষে দাপুটে ফুটবল খেলতে পারছে না বাংলাদেশ। হাভিয়ের কাবরেরার দল প্রথমার্ধ শেষ করেছিল তাই ১-০ গোলে পিছিয়ে থেকে। তবে দ্বিতীয়ার্ধের খেলার দুই মিনিটের মধ্যেই জোড়া গোল করে বাংলাদেশকে এগিয়ে দিলেন হামজা।
গত অক্টোবরে সবশেষ হংকং ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন আনেন কোচ হাভিয়ের কাবরেরা। শমিত শোম, শাকিল আহাদ তপু ও চোটে থাকা শেখ মোরসালিনকে বসিয়ে রাখেন তিনি। শুরুর একাদশে রাখেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম ও সোহেল রানা জুনিয়রকে।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা বাংলাদেশ সমতায় ফেরে হামজার গোলে। জামালের ভলি থেকে ৪৬ মিনিটে ওভারহেড কিকে গোল করেন হামজা। এরপর ৪৯ মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা। সুমন শ্রেষ্ঠার সঙ্গে সংঘর্ষে রাকিব মাটিতে লুটিয়ে পড়লে পেনাল্টির বাঁশি বাজান লঙ্কান রেফারি কসুন লাকমাল। যদিও সেই পেনাল্টি নিয়ে রয়েছে বিতর্ক। রিপ্লেতে দেখা যায়, রাকিবকে সেভাবে কোনো আঘাত করেননি সুমন।
জাতীয় স্টেডিয়ামে ১০ মিনিটে ফাহিমের ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি সোহেল রানা জুনিয়র। ২৫ মিনিটে রাকিব-ফাহিমের তালমেল না হওয়ায় খোলেনি গোলের দুয়ার।
২৯ মিনিটে সুমিত শ্রেষ্ঠার কাটব্যাক থেকে নেপালকে এগিয়ে দেন রোহিত চাঁদ। বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা ঝাঁপিয়ে পড়েও মাটি কামড়ানো সেই শট আটকাতে পারেননি।
ঠিক পরের মিনিটেই আক্রমণে ওঠে বাংলাদেশ। কিন্তু রাকিব হোসেনের পাস থেকে ফাহিমের নেওয়া শট সহজেই আটকে দেন নেপাল অধিনায়ক কিরণ লিম্বু।
রাকিবের সহজাত পজিশন রাইট উইং হলেও আজ কাবরেরা তাঁকে খেলান বাঁ প্রান্তে। ঠিক কী কারণে, সেই উত্তর হয়তো তিনিই দিতে পারবেন। ৪৩ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে রাকিবের ক্রসে ফাহিমের হেড লোপ্পা বলের মতো তালুবন্দী করেন কিরণ লিম্বু।

এই তো গত রোববারের ঘটনা। নিউজার্সিতে ১৯ জুলাই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর লিওনেল মেসির চোখ দিয়ে অঝোরে ঝরতে থাকে পানি। ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে দিয়েছেন এক আবেগঘন বার্তাও। দীর্ঘ এক সপ্তাহ পর এবার জনসমক্ষে এলেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড।
৯ মিনিট আগে
বাংলাদেশের ডাগআউটে কেবল একটি ম্যাচ দেখা গেছে। তাতে ইউরোপীয় প্রতিপক্ষ সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুটি গোলই আসে তপু বর্মনের কাছ থেকে। হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহামিদুল ইসলামের মতো প্রবাসী ফুটবলাররা দলে থাকায় প্রত্যাশার পারদ তুঙ্গে। চেনা গ্যালারিতে দর্শকদের সমর্থন পাওয়ার বিষয়টিকে ইতিবাচক
১৩ ঘণ্টা আগে
লেস্টার সিটির হয়ে এফএ কাপ জেতা হামজা চৌধুরীর পর ইংল্যান্ডের মূল ধারার ফুটবলে উঠে আসা ফারহানকে নিয়ে বাফুফেও আশাবাদী। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম আগেই জানিয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী ফারহান। আগামী সপ্তাহেই পাসপোর্টের জন্য বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার কথা রয়েছে তাঁর।
১৪ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের একটি ছবি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে আলোচনার কারণ কোনো ফুটবলীয় ঘটনা নয়; বরং তাঁর হাতে একসঙ্গে পরা তিনটি বিলাসবহুল ঘড়ি।
১৭ ঘণ্টা আগে