কোচিং ক্যারিয়ারের শুরুটা একদমই ভালো হয়নি আন্দ্রে পিরলোর। জুভেন্টাসের পর তুরস্কের ক্লাব ফাতিহ কারাগুমরুক থেকেও ছাঁটাই হয়েছেন তিনি। তবে ডাগআউট থেকে খুব বেশি দিন দূরে থাকতে হলো না ইতালিয়ান কিংবদন্তিকে।
নতুন এক চ্যালেঞ্জ নিতে সাম্পদোরিয়ার দায়িত্ব নিয়েছেন পিরলো। দলটি সদ্য শেষ হওয়া মৌসুমে সিরি আ থেকে অবনমিত হয়েছে। সিরি বির এই দলের সঙ্গেই দুই বছরের গাঁটছড়া বাঁধলেন ইতালির সাবেক মিডফিল্ডার। তাঁর মূল লক্ষ্য থাকবে সাম্পদোরিয়াকে আবারও দেশের শীর্ষ লিগে উত্তরণ করা।
খেলোয়াড়ি জীবনে ইতালির শীর্ষ তিন ক্লাব জুভেন্টাস ও দুই মিলানের হয়ে খেলেছেন পিরলো। ইন্টারে হয়ে কোনো শিরোপা জিততে না পারলেও বাকি দুই ক্লাবের হয়ে বহু শিরোপা জিতেছেন তিনি। সিরি আ চ্যাম্পিয়ন হয়েছেন মোট ছয়বার। এর মধ্যে চারবার জুভেন্টাসের হয়ে আর বাকি দুটি এসি মিলানের হয়ে। লিগ চ্যাম্পিয়নে ‘তুরিনের বুড়িরা’ এগিয়ে থাকলেও চ্যাম্পিয়নস লিগের হিসেবে দুবার শিরোপা জিতেছেন এসি মিলানের হয়ে। আর দেশের হয়ে সর্বোচ্চ সাফল্য বিশ্বকাপ ২০০৬ সালে জিতেছেন।
পেশাদার ফুটবলের বর্ণাঢ্য ২২ বছরের ক্যারিয়ার শেষে জুভেন্টাসের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন পিরলো। ২০২০-২১ মৌসুমে ইতালিয়ান কাপ ও সুপার কাপ জিততে অবদান রাখলেও দলকে সিরি আ চ্যাম্পিয়ন করতে না পারায় ছাঁটাই হলেন তিনি। এক বছর বিরতির পর ফাতিহার দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও সুবিধা করতে না পারায় গত মে মাসে বরখাস্ত হয়েছিলেন ৪৪ বছর বয়সী কোচ। এবার এক মাসের মধ্যে নতুন দায়িত্ব পেলেন তিনি। সাম্পদোরিয়াকে সিরি আতে উত্তরণ করাতে পারবেন কিনা মৌসুম শেষে বোঝা যাবে।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১১ ঘণ্টা আগে