Ajker Patrika

শেষের নাটকে লিভারপুলের ডার্বি জয়

ক্রীড়া ডেস্ক    
শেষের নাটকে লিভারপুলের ডার্বি জয়
শেষ মুহূর্তে গোল করে দলকে জয় এনে দেন ফন ডাইক। ছবি: এএফপি

সবকিছু বদলালেও কিছু বিষয় আসলে কখনোই বদলায় না। আরও একবার এভারটনকে হতাশায় ডুবিয়ে লিভারপুল মাঠ ছাড়ল। শেষ মুহূর্তের নাটকীয়তায় অধিনায়ক ভার্জিল ফন ডাইকের হেডে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে অলরেডরা। এই জয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেল আর্নে স্লটের দল।

লিভারgপুলের জার্সিতে আজ শেষ মার্সিসাইড ডার্বি খেলতে নামা মোহামেদ সালাহর সামনে ছিল কিংবদন্তি স্টিভেন জেরার্ডের রেকর্ড ছোঁয়ার হাতছানি। ম্যাচের ২৯ মিনিটে কোডি গাকপোর সহায়তায় গোল করে সেই মাইলফলক স্পর্শ করেন এই তারকা। ডার্বি ইতিহাসে এটি তাঁর নবম গোল, যা তাঁকে জেরার্ডের সমকক্ষ করে তুলল।

নতুন দুর্গ হিল ডিকিনসন স্টেডিয়ামে প্রথম ডার্বি হারতে নারাজ ছিল এভারটন। দ্বিতীয়ার্ধে অলরেডদের রক্ষণে প্রবল চাপ তৈরি করে তারা। ফলস্বরূপ ৫৪ মিনিটে ফিরে আসে সমতায়। কিয়েরান ডিউসবুরি-হলের পাস থেকে গোল করে দলকে উল্লাসে ভাসান বেতো। গত তিন ম্যাচে এটি তাঁর চতুর্থ গোল। ১-১ সমতায় থাকা ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই দৃশ্যপটে হাজির হন ফন ডাইক।

নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমের খেলা তখন ১০ম মিনিটে গড়িয়েছে। ডমিনিক সবোসলাইয়ের বাঁকানো কর্নার যখন ৬ গজের বক্সে আসছিল, তখন এভারটনের ডিফেন্ডার জেমস তারকোভস্কির বাধা এড়িয়ে লাফিয়ে ওঠেন ফন ডাইক। তাঁর জোরালো হেড সরাসরি জালে জড়ালে নিস্তব্ধ হয়ে যায় নীল গ্যালারি। লিভারপুলের শেষ মুহূর্তে গোল করার যে অভ্যাস ছিল, সেটিই আবার ফিরে এল।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ছয়ে থাকা চেলসির (৪৮) চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল লিভারপুল (৫৫)। লিগ শেষ হতে হাতে আছে আর ৫টি ম্যাচ, যার একটি আবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে। আগের রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। আজ দিনের আরেক ম্যাচে ৭ গোলের থ্রিলারে সান্ডারল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে তারা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধ্যপ্রাচ্যে ‘সিসিফাসের ফাঁদে’ যুক্তরাষ্ট্র, তবু ইরান যুদ্ধে কেন নেপথ্যে খেলোয়াড় চীন

বাংকার বাস্টারেও অভেদ্য ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, সেখানেই কি চলছে পরমাণু সমৃদ্ধকরণ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা

লঞ্চভাড়া ৩৬–৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব

সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, ৪০ বছরেও আবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত