চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। সেই ম্যাচে তাদের সমর্থকেরা গ্যালারিতে ঘটায় অপ্রীতিকর ঘটনা। যেটি গড়িয়েছে উয়েফার আদালত পর্যন্ত। বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে বার্সার সমর্থকদের বিরুদ্ধে।
সমর্থকেরা দোষী সাব্যস্ত হওয়ায় ১০ হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনাকে। চ্যাম্পিয়নস লিগে পরবর্তী অ্যাওয়ে ম্যাচে ক্লাবটির সমর্থকদের নিষিদ্ধ করেছে উয়েফা ডিসিপ্লিনারি রেগুলেশন। স্তাদে দ্বিতীয় লুইসের গ্যালারিতে বার্সা ভক্তদের বিরুদ্ধে নাৎসি প্রতীক নিয়ে উপস্থিত হওয়া ও বর্ণবাদী আচরণের অভিযোগ আনা হয়।
নাৎসিবাদ হচ্ছে এডলফ হিটলার ও তাঁর দল নাৎসি পার্টি কর্তৃক শাসনব্যবস্থা। এ কারণে সার্বিয়ায় আগামী ৭ নভেম্বর সরভেনা জভেদার ম্যাচে বার্সেলোনা সমর্থকদের সমর্থন পাবে না মাঠে।
আগামী এক বছরে একই ঘটনা আবারও দেখা গেলে ইউরোপীয় প্রতিযোগিতায় আরেকটি ম্যাচে টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা পাবে বার্সেলোনা। এর আগে গত এপ্রিলে পার্ক দে প্রিন্সেসে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নিজ সমর্থকদের বর্ণবাদী আচরণ ও নাৎসি স্যালুট দেওয়ার কারণে বার্সাকে ২৫ হাজার ইউরো জরিমানা করেছিল উয়েফা।

জাপানের নিসশিন সিটির কোরোগি অ্যাথলেটিক পার্কের ক্রিকেট মাঠ কেমন, সেটি সম্পর্কে বিস্তারিত বলা নেই এশিয়ান গেমসের ওয়েবসাইটে। তবে সাইটে থাকা মাঠের ছবি দেখে মনে হতে পারে, জাপানের মতো সহযোগী দেশ যতটুকু তৈরি করেছে, সেটি যেন অনেক। এশিয়ান গেমসের ক্রিকেট মাঠ তৈরির প্রক্রিয়ায় যুক্ত ছিলেন শ্রীলঙ্কান কিউরেটর গাম
২ মিনিট আগে
ভালো হলে প্রশংসা, খারাপ পারফরম্যান্সে দর্শকদের দুয়োধ্বনি—খেলোয়াড়দের জীবনটা যে এমনই। ক্রিস্টিয়ানো রোনালদো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন দুই দশকেরও বেশি সময় ধরে। কিন্তু এবার তিনি খেপেছেন তাঁর ওপর ঘটা কোনো ঘটনা নিয়ে নয়। প্রয়াত দিয়োগো জোতার নামে স্লোগান দেওয়ায় সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন
১৫ মিনিট আগে
ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর আরও এক দুঃসংবাদ পেল পাকিস্তান। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ধীর গতির ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লুটিসি) তাদের ১১ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।
২৮ মিনিট আগে
মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে যে গোলের বন্যা বয়ে গেছে, ব্যাপারটা তেমন নয়। ওল্ড ট্রাফোর্ডে গত রাতে হয়েছে কেবল এক গোল। সেই গোল নিয়ে হয়েছে অনেক হট্টগোল। আর্লিং হালান্ডের করা গোল নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা। বিতর্কিত এই গোল নিয়ে অবশেষে মুখ খুলল রেফারিদের সংস্থা প্রো রেফ।
১ ঘণ্টা আগে