
সমানে সমানে যুদ্ধ বলতে যা বোঝায়, ইকুয়েডরের কুইটো শহরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে তা-ই হয়েছে। নারী কোপা আমেরিকার ফাইনালের পরতে পরতে ছিল রোমাঞ্চ। টাইব্রেকারেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। সব রোমাঞ্চ ছাপিয়ে অবশেষে ২০২৫ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন ব্রাজিলের নারী ফুটবল দল।
নারী কোপা আমেরিকার শিরোপা জেতা যেন একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে ব্রাজিল। কলম্বিয়া গত রাতে ভিন্ন গল্প লেখার জন্য প্রাণপণে চেষ্টা করেছিল। ৯০ মিনিট ছাড়িয়ে ১২০ মিনিট হওয়ার পর মূল ম্যাচে ৪-৪ গোলে সমতায় ছিল ব্রাজিল-কলম্বিয়া। খেলা এরপর টাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলে নারী কোপা আমেরিকায় নবম শিরোপা জেতে ব্রাজিল।
রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে টাইব্রেকারে গতকাল ব্রাজিল-কলম্বিয়া দুই দলই প্রথম ৬ গোলের মধ্যে ৪টি করে গোল করেছে। ব্রাজিলের গোল ৪টি করেছেন তারসিয়ানে, আমান্দা গুতিয়েরেস, মারিজা ও জনসন। ক্যাটালিনা উসমি, মার্সেলা রেস্ত্রেপো, লিন্ডা কাইসেদো, ওয়েন্দি বোনিলা—এই চার ফুটবলার করেছেন কলম্বিয়ার ৪ গোল। ব্রাজিলের পঞ্চম গোলটি করেন লুয়ানি। এরপর কলম্বিয়ার জোরেলিন ক্যারাবালি গোল করতে ব্যর্থ হলে ব্রাজিল জেতে ২০২৫ নারী কোপা আমেরিকার শিরোপা।
টাইব্রেকারে গড়ানোর আগে মূল ম্যাচে প্রথমে গোল পায় কলম্বিয়া। ২৫ মিনিটে দলটির ফরোয়ার্ড কাইসেদো লক্ষ্য ভেদ করেন। প্রথমার্ধের শেষ দিকে (৪৫ মিনিটের পর অতিরিক্ত ৯ মিনিটে) ব্রাজিলকে সমতায় ফেরান অ্যাঞ্জেলিনা। ১-১ গোলে সমতায় দ্বিতীয়ার্ধ শুরুর পরই দেখা যায় গোলের বন্যা। ৮৮ মিনিটে মাইরা রামিরেজের গোলে কলম্বিয়া এগিয়ে যায় ৩-২ গোলে। কলম্বিয়ার শিরোপা জয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখনই ম্যাচের গল্প বদলাতে শুরু করে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিট ও ১০৫ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিলের কিংবদন্তি মার্তা। ৮২ মিনিটে তিনি নেমেছেন জিও গার্বেলিনির পরিবর্তে।
অতিরিক্ত সময়ের শেষ ভাগে এসে চমক দেখায় কলম্বিয়া। ১১৫ মিনিটে দলটির মিডফিল্ডার লেসি সান্তোস গোল করে ম্যাচে ৪-৪ সমতা করেন। ব্রাজিলের ৪ গোলের মধ্যে মার্তার জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন অ্যাঞ্জেলিনা ও গুতিয়েরেস। কলম্বিয়াকে ১টি গোলও উপহার দিয়েছে ব্রাজিল। ৬৯ মিনিটে আত্মঘাতী গোল করেন ব্রাজিলের ডিফেন্ডার তারসিয়ানে। এরপর পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
নারী কোপা আমেরিকায় এখন পর্যন্ত ১০ বারের মধ্যে ৯ বারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। টুর্নামেন্টের আরেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা জিতেছে ২০০৬ সালে। ১৯ বছর আগে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিলের ৯ শিরোপার ৪টিই এসেছে কলম্বিয়াকে হারিয়ে। ২০১০, ২০১৪, ২০২২-এর পর এবার কলম্বিয়াকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সবশেষ ২০২২ সালের ফাইনালের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও সেটা আর করতে পারল না কলম্বিয়া।

নেইমার পেনাল্টিতে গোল করার পরও কোনো উদযাপন করেননি। কারণ, ব্রাজিলের হারটা যে কেবল ছিল সময়ের ব্যাপার মাত্র। হারের পর নেইমার কান্নায় ভেঙে পড়লেন। তাঁকে সান্ত্বনা দিতে গিয়ে কাঁদেন ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওসরাও। ঘটনার দৃশ্যপটটা এখন অনেকেরই মনে পড়ার কথা। মর্মান্তিক সেই ঘটনায় ক্ষমা চাইলেন ভিনি।
১ ঘণ্টা আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে প্রথম সেমিফাইনালের লাইনআপ ঠিক হয়ে গেছে। ১৪ জুলাই প্রথম সেমিতে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। কাল সকালে ঠিক হবে দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মায়ামিতে শুরু হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ। আর্জেন্টিনা-সুইজারল্যান
২ ঘণ্টা আগে
প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হারারেতে আজ তৃতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ নামছে ধবলধোলাই এড়াতে। এই ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার শেষ ষোলো থেকে বিদায় একরকম নিশ্চিতই হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের ম্যাজিকে মিসরকে হারিয়ে আলবিসেলেস্তেরা জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচের পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন লিওনেল স্কালোনি। যা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনার কোচ তাতে
৩ ঘণ্টা আগে