
আবারও হোঁচট খেয়েছে ব্রাজিল। আজ নিজেদের মাঠ ফন্তে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।
এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল ব্রাজিল। গত সপ্তাহে ভেনেজুয়েলার বিপক্ষে তাদের মাঠে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছিল দোরিভাল জুনিয়রের দল। এবার বাঁচল হার থেকে।
৫৫ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউয়ের গোলে উরুগুয়েকে এগিয়ে দেন ফেদে ভালভার্দে। অবশ্য সমতায় ফিরতে বেশিক্ষণ লাগেনি ব্রাজিলের। ৬২ মিনিটে গোল শোধ দেন ফ্লেমেঙ্গো মিডফিল্ডার গারসন। শেষ পর্যন্ত আর জালের দেখা পায়নি দুই দলের কেউ।
জয়ে ফিরতে খেলতে নেমে ড্র—বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকাতেও অবনতি হয়েছে সেলেসাওদের। নেমে গেছে পাঁচে। ব্রাজিলের পয়েন্ট ১২ ম্যাচে ১৮। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে উরুগুয়ে।
বাছাইয়ের আরেক ম্যাচে নিজেদের মাঠে কলম্বিয়া ১-০ গোলে হেরেছে প্রথমার্ধে ১০ জনের দল হয়ে পড়া ইকুয়েডরের কাছে। ৭ মিনিটে স্বাগতিক সমর্থকদের চুপ করে দেন এনের ভ্যালেন্সিয়া। ৩২ মিনিটে লাল কার্ড দেখে পিয়েরো মাঠ ছাড়লেও তিন পয়েন্ট আদায় করেছে ইকুয়েডর। এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে তারা। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চারে নেমে গেছে কলম্বিয়া।

২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো কালাম সিদ্দিকী অ্যালেনও সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন।
৩ মিনিট আগে
লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
৪৪ মিনিট আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
৪ ঘণ্টা আগে