
কয়েক ঘণ্টা পরই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় মায়ামিতে শুরু হবে ব্রাজিল-স্কটল্যান্ড। কিন্তু মাঠে নামার আগেই রাফিনিয়াকে হারিয়ে ফেলল সেলেসাওরা। এখন তাঁর পরিবর্তে কে খেলবেন, সেটাও স্পষ্ট করেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
২০ জুন হাইতির বিপক্ষে ম্যাচের মাঝপথে রাফিনিয়া যেভাবে মাঠ ছেড়েছিলেন, তখনই শুরু হয়ে যায় দুশ্চিন্তা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়লেও বিশ্বকাপ থেকে ছিটকে যাননি। তবে তিন মাসের ব্যবধানে ডান পায়ে দুইবার ব্যথা পাওয়ায় স্কটল্যান্ডের বিপক্ষে তিনি খেলতে পারছেন না বলে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র বরাতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছিল।
স্কটল্যান্ড ম্যাচের আগে গতকাল মায়ামির স্থানীয় সময় রাতে সংবাদ সম্মেলনে আসেন আনচেলত্তি। রাফিনিয়ার প্রসঙ্গ এলে ব্রাজিল কোচ উত্তর দিয়েছেন একটু কৌশলে, ‘আমরা ভালো খেলা এবং সম্ভাব্য সেরা একাদশ নিয়েই ভাবছি। আক্রমণভাগের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। রাফিনিয়ার জায়গায় কে খেলবে, সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা আছে। হলুদ কার্ড বা অন্য কোনো বিষয় নিয়ে এখন ভাবার সুযোগ নেই।’
রায়ান, লুইজ হেনরিকে এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি—এই তিন স্ট্রাইকার রয়েছে ব্রাজিলের হাতে। হাইতির বিপক্ষে রাফিনিয়ার পরিবর্তে নামা রায়ানের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি। রায়ানকে নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘রাফিনিয়ার পরিবর্তে নেমে রায়ান ভালো খেলেছিল। এই দিকটিতে তার অনেক সম্ভাবনা আছে। আমার কাছে আরও কিছু খেলোয়াড় আছে, যারা এই ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারে। তবে যদি আমরা মাঠের প্রস্থ বজায় রাখতে চাই, তাহলে রায়ান সেটা করতে সক্ষম।’
ব্রাজিল দুই ম্যাচ খেললেও নেইমারের এখনো মাঠে নামা হয়নি। আগামীকাল ভোরে শুরু হতে যাওয়া স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমার পূর্ণ ৯০ মিনিট খেলতে পারেন বলে আশ্বাস দিয়েছেন আনচেলত্তি। ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘নেইমার খেলার জন্য প্রস্তুত। সে এই সপ্তাহে ভালোভাবে কাজ করেছে, ম্যাচের জন্য নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছে। আমরা সবাই খুব খুশি। তার পারফরম্যান্স দলকে অনেক কিছু দিতে পারে। সে ৯০ মিনিট খেলতে পারে। সে ভালো শারীরিক অবস্থায় আছে, কঠোর পরিশ্রম করেছে এবং ভালো অনুশীলন করেছে। আমি তাকে নিয়ে খুবই সন্তুষ্ট।’
হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন ব্রাজিল। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। মরক্কোর পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানের কারণে দলটি দুইয়ে। ১৪ জুন নিউজার্সিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। তিন পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড। আর দুই ম্যাচের দুটিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল হাইতি।

ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে বাজে পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হয়েছে ধবলধোলাই। সিরিজ শেষে আইসিসির র্যাঙ্কিংয়ে তাওহীদ হৃদয়-নাসুম আহমেদরা যেমন সুখবর পেয়েছেন, আবার অবনতি হয়েছে তানজিদ হাসান তামিম-মোস্তাফিজুর রহমানদেরও।
১১ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপের সময় পুরো বিশ্বের মতো বাংলাদেশও বুঁদ হয়ে থাকে ফুটবল উন্মাদনায়। প্রিয় দলের গোলের সময় পাড়া-মহল্লা, অলিতে গলিতে শোনা যায় চিৎকার। চায়ের কাপে ঝড় তোলার মতো সামাজিক মাধ্যমেও প্রিয় দলের প্রশংসার পাশাপাশি চলতে থাকে বিপক্ষ দলের সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রুপও। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা বিশ্ব
১ ঘণ্টা আগে
ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর পর্তুগাল যেমন সমালোচনায় পড়েছিল, তুমুল সমালোচনা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও। কিন্তু তারকাদের নিয়ে যে আগেভাগেই কোনো উপসংহারে আসা যায় না। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকারা নিজেদের মেলে ধরতে তেমন একটা সময় নেন না। তবে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের একটা
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের সামনে কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে। নকআউট পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে তাদের প্রয়োজন জয়। কিন্তু প্রতিপক্ষ ব্রাজিল হওয়ায় সেই পথটা কঠিন হয়ে গেছে। কারণ, দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস প্রায় পুরোপুরি সেলেসাওদের দখলে।
৩ ঘণ্টা আগে