টানা দ্বিতীয়বারের কোপা আমেরিকার শিরোপার জেতার ১ মাস পেরোল, এর মধ্যেই আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামার প্রস্তুতি শুরু হচ্ছে আর্জেন্টিনা ফুটবলারদের। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সামনের দুটি ম্যাচে খেলার জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের।
২৮ জনের আর্জেন্টিনা দলে জায়গা হয়নি লিওনেল মেসির। কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন দলটির অধিনায়ক। ফাইনাল ম্যাচ শেষে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া আনহেল দি মারিয়াও নেই এবার। এ দুই সিনিয়র ফুটবলার ছাড়া লম্বা সময় পর মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। সুযোগ পেয়েছেন পিএসভির গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজ। প্রত্যাশিতভাবে আছেন তিন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো ও জেরোনিমো রুল্লি।
রক্ষণভাগ থেকে বাদ পড়েছেন লেফটব্যাক মার্কাস আকুনা ও লুকাস মার্তিনেজ কোয়ার্তা। দলে রয়েছেন ৯ ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, জার্মান পেজেয়া, লিও বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও ভ্যালেন্টাইন বার্কো।
মিডফিল্ড থেকে বাদ পড়লেন এজেকিয়েল পালাসিওস, সুযোগ পেয়েছেন এজেকুয়েল ফার্নান্দেজ। লিয়েন্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, রদ্রিগো ডি পল ও নিকোলাস গঞ্জালেস নিজেদের জায়গা ধরে রেখেছেন।
আক্রমণভাগে অ্যাঞ্জেল কোরেয়া দলে সুযোগ পাননি। মেসি-দি মারিয়া ছাড়া অনেকটাই তারুণ্য নির্ভর—আলেহান্দ্রো গার্নাচো, মাতিয়াস সোলে, জিউলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, ভ্যালেন্টিন কাস্তেলানোসদের সঙ্গে অভিজ্ঞ বলতে লাউতারো মার্তিনেজ আছেন।
আগামী ৬ সেপ্টম্বর চিলিকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার মাঠে খেলবেন মার্তিনেজ-রোমেরোরা। ইতিমধ্যে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টেবিলের শীর্ষে লিওনেল স্কালোনির দল।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুল্লি ও ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, জার্মান পেজেয়া, লিও বালের্দি, নিকোলাস ওটামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও ভ্যালেন্টিন বার্কো।
মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, রদ্রিগো ডি পল, এজেকুয়েল ফার্নান্দেজ ও নিকোলাস গঞ্জালেস।
ফরোয়ার্ড: আলেহান্দ্রো গার্নাচো, মাতিয়াস সোলে, জিউলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, ভ্যালেন্টিন কাস্তেলানোস ও লাউতারো মার্তিনেজ।

ফিফা উইন্ডোতে খেলতে যাওয়াটাই যেন কাল হয়ে দাঁড়াল রাফিনিয়ার। এবার তাঁকে নিয়ে ভুগতে হবে বার্সেলোনাকে। ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে দুই ম্যাচে পাচ্ছে না বার্সা।
২২ মিনিট আগে
প্রথমার্ধে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার মোহাম্মদ রাজিব। ফর্টিস এফসির একের পর এক আক্রমণ অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি। কিন্তু বিরতির পর আর সেই বাঁধ ধরে রাখা যায়নি। দ্বিতীয়ার্ধে খড়কুটোর মতো ভেঙে পড়ল ব্রাদার্সের রক্ষণ। একের পর এক জালে বল পাঠিয়ে ম্যাচটিকে একপেশে প্রদর্শনীতে রূপ দ
১ ঘণ্টা আগে
তানজিদ হাসান তামিম ব্যাটিং করেছেন ওয়ানডে মেজাজে। ১০০-এর বেশি স্ট্রাইকরেটে রান করেছেন। আবুধাবিতে প্রথম টেস্টের শুরুটা বাংলাদেশ করেছিল অসাধারণ। কিন্তু লাঞ্চ বিরতির পরই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট তুলে আফগানরা চাপে ফেলে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগে
তিন দিন আগেই ফেডারেশন কাপে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–০ গোলে বিধ্বস্ত করেছিল বসুন্ধরা কিংস। আজ বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচেও সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি ঘটল ওয়ান্ডারার্সের। তবে এবার ব্যবধানটা আরও বড়। বৃষ্টিভেজা কর্দমাক্ত মাঠে ওয়ান্ডারার্সকে ৭–০ গোলে হারিয়েছে কিংস। বাংলাদেশে অনেক ফুটবল সমর্থকের ভাষায় য
১ ঘণ্টা আগে