
কদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এমএ আজিজ স্টেডিয়াম বাফুফেকে ২৫ বছরের জন্য ব্যবহারের অনুমতি দেয়। এতে অন্য খেলা আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটল। এনএসসি তাদের সিদ্ধান্তে খানিকটা পরিবর্তন এনেছে। চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাও এমএ আজিজ স্টেডিয়ামের মাঠ ব্যবহার করতে পারবে। তেমনটা হলে ফুটবলের পাশাপাশি অন্য খেলাও হবে এই ভেন্যুতে। আজ এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে এনএসসি।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে চট্টগ্রামের অবদান অনেক। ফুটবল, ক্রিকেট ছাড়াও হকি, ব্যাডমিন্টন এবং আরও অনেক খেলায় বন্দরনগরী বেশ সক্রিয়। দেশের বিভিন্ন খেলার অনেক খেলোয়াড়ই উঠে আসে এই চট্টগ্রাম থেকে। সে জন্য এমএ আজিজ স্টেডিয়াম শুধু ফুটবলকে ব্যবহারের অনুমতি দেওয়ায় চট্টগ্রামের অনেক সংগঠক ও সাবেক খেলোয়াড় দ্বিমত পোষণ করেছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে আলোচনা হয়। সেসব বিবেচনা করে এনএসসি আগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে।
বাফুফের এখনো নিজস্ব কোনো মাঠ নেই। তারা এনএসসির কাছ থেকে বঙ্গবন্ধু ও কমলাপুর স্টেডিয়াম চেয়ে নিয়েছে। দীর্ঘদিন ধরেই এই দুই স্টেডিয়াম ব্যবহার করছে বাফুফে। যদিও বর্তমানে দুটি স্টেডিয়ামের সংস্কার চলমান। সে জন্য একপ্রকার মাঠ সংকটেই ভুগছে ফেডারেশন। তা ছাড়া ফিফার অর্থায়নে কোনো স্টেডিয়াম সংস্কারের জন্যও সংশ্লিষ্ট স্টেডিয়াম অন্তত ২০ বছর লিজ থাকতে হয়। সেই বিবেচনায় এমএ আজিজ ২৫ বছরের জন্য বাফুফেকে দিয়েছিল এনএসসি।

টেনিস কোর্টে ঝড় তুলে মায়ামি মাস্টার্স জিতেছেন ইতালির ইয়ানিক সিনার। যুক্তরাষ্ট্রের গ্র্যাঁ প্রিঁ জিতে টানা পঞ্চম মোটোজিপি জয়ের কৃতিত্ব দেখিয়েছেন আরেক ইতালিয়ান মার্কো বেজেক্কি। এখানেই শেষ নয়, গত ৪৮ ঘণ্টায় জাপানিজ গ্রাঁ প্রিঁ জিতে আলোচনায় তরুণ রেসার কিমি আন্তোনেল্লি। বিশ্ব ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক এমন স
১৬ মিনিট আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নাওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নাসিম শাহর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই অভিযোগের ভিত্তিতে এবার তারকা পেসারকে মোটা অঙ্কের জরিমানা করল পিসিবি।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন নিয়ম ভেঙে হোটেল রুমে পরিবারের সদস্যদের এনেছিলেন সিকান্দার রাজা। এই ঘটনায় জিম্বাবুয়ের ক্রিকেটারকে সাহায্য করেছিলেন শাহিন শাহ আফ্রিদি। তাতেই শাস্তির খড়গ নেমে এল তাঁর ওপর।
২ ঘণ্টা আগে
দেশের ক্লাব ক্রিকেট যে থমকে আছে। বিসিবির নীতিনির্ধারকদের দাবি, তাঁরা লিগ আয়োজনে প্রস্তুত। কিন্তু কিছু ক্লাব ক্রিকেটারদের জিম্মি করে রেখেছে বলে অভিযোগ তাঁদের। ওদিকে বর্তমান বোর্ডবিরোধী ক্লাবগুলোর সিদ্ধান্ত—যাদের তারা ‘অবৈধ ’ মনে করে, তাদের অধীনে কোনো ক্রিকেট নয়। ক্ষমতার এই লড়াইয়ের মাঝে অসহায় সময় পার
২ ঘণ্টা আগে