ঢাকা: প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ শুরুর আগে লিওনেল মেসির বিশ্রামের গুঞ্জন উঠেছিল। যদিও প্রথম থেকে পুরো ম্যাচেই মাঠে ছিলেন মেসি। মাঠে থাকলেও বেশ নিষ্প্রভ ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবু মেসিকে ছাড়া উপায় দেখছেন না কোচ লিওনেল স্কালোনি। দলের ক্লান্তির কথাও স্বীকার করেছেন ৪৩ বছর বয়সী এই কোচ।
বার্সেলোনার হয়ে ব্যস্ত মৌসুম কাটিয়ে এসেছেন মেসি। তারপরও দম ফেলার ফুরসত নেই। জাতীয় দলের সঙ্গেও যে ম্যাচ খেলতে হচ্ছে নিয়মিত। এদিকে একটি শিরোপার আশায় তীর্থের কাকের মতো অপেক্ষা করছে আর্জেন্টাইনরা। মেসিকে তাই বিশ্রাম দেওয়ার সুযোগ দেখছেন না স্কালোনি। স্কালোনি বলেছেন, ‘সত্যিটা হলো মেসি নিয়মিত খেলে যাচ্ছে। ওর ওপরে ভরসা না করে থাকাও যায় না। ওকে ছাড়া মাঠে নামা আমাদের জন্য কঠিন।’
করোনায় কঠিন সুরক্ষা বলয়ের মধ্যে থেকে ম্যাচ খেলতে হচ্ছে খেলোয়াড়দের। অল্প সময়ের ভেতর বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচ আর কোপা আমেরিকায় তিন ম্যাচ খেলতে হয়েছে মেসিদের। খেলোয়াড়দের মানসিক অবসাদ আর ক্লান্তি ভর করা স্বাভাবিক। প্রতি ম্যাচেই তাই খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও ছয় পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল আলবিসেলেস্তেরা। প্যারাগুয়ে ম্যাচকে ঘিরে তবু ক্লান্তির ভয়ে ছিলেন ৪৩ বছর বয়সী এই কোচ। সে ভয়টা যে সত্যি হয়েছে, স্কালোনির কথাতেই স্পষ্ট, ‘আমি খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিলাম। তারা কিছুটা ক্লান্ত। এ ম্যাচে তারা সেরা খেলার অবস্থায় ছিল না।’
ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে একেবারে ছন্নছাড়া মনে হয়েছে। বল পায়ে রাখতেই হিমশিম খেয়েছেন মেসি-ডি মারিয়ারা। এ সময় দারুণ কিছু আক্রমণ করেছে প্যারাগুয়ে। যদিও প্রয়োজনীয় গোলটা আদায় করতে পারেনি। স্কালোনি বলেছেন, ‘এটা সত্যি যে দ্বিতীয়ার্ধে আমরা বাজে খেলেছি। কৃতিত্ব প্যারাগুয়েকেও দিতে হবে। আমাদের উন্নতির অনেক জায়গা আছে। প্রতি ম্যাচ শেষে আমরা এসব নিয়ে কাজ করছি।’

দীর্ঘ ৪০ বছর পর ফুটবলের এই মহোৎসবে ফিরে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় ইরাক। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের যাত্রাটা অবশ্য বেশ কঠিন হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে শক্তিশালী নরওয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের পরীক্ষা দিতে হবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের বিপক
৪ ঘণ্টা আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই জওহরলাল নেহরু স্টেডিয়াম ফেটে পড়ে স্বাগতিক দর্শকদের ষষ্ঠ শিরোপা উল্লাসে। আর হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে
তহুরা খাতুনের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্য ভেদ করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান সেই ঋতুপর্ণা চাকমা। এই গোলের পরম স্বস্তি নিয়েই এখন দ্বিতীয়ার্ধের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় আছে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখা বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে রান পাহাড় গড়ে গতকালই জয়ের ভীত তৈরি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিজার্ভ ডেতে এসে শেষ হাসি হেসেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান।
৭ ঘণ্টা আগে