ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের হিজাব বিতর্কের ঢেউ দেশের সীমা অতিক্রম করে আগেই বিদেশে ছড়িয়ে পড়েছে। এবার পল পগবা এই বিতর্কে ঢুকে পড়লেন। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা পগবা এবার তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিও পোস্ট করে পগবা লিখেছেন, ‘হিন্দুত্ববাদীরা ভারতের কলেজে হিজাব পরা মুসলিম মেয়েদের হয়রানি করছে।’
পগবার আগে হিজাব বিতর্ক নিয়ে মুখ খুলেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেছেন, ‘হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়াবহ।’ সেইসঙ্গে মুসলিম নারীদের যাতে কোণঠাসা করা না হয়, ভারতীয় নেতাদের কাছে মালালার আবেদন, ‘মুসলিম নারীদের কোণঠাসা করার চেষ্টা এ বার বন্ধ করুন আপনারা।’
গত কদিন ধরে হিজাব বিতর্কে সরগরম কর্ণাটক। একটি কলেজে হিজাব পরে পড়ুয়াদের প্রবেশ করতে না দেওয়ায় বিতর্কের সূত্রপাত। সেই ইস্যুই পৌঁছেছে আদালতে। মঙ্গলবার কর্নাটকে হিজাব পরা এক মুসলিম ছাত্রীর উগ্র হিন্দুদের হাতে হেনস্তা হওয়ার ভিডিওটি টুইটারে পোস্ট করার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মুসকান খান তার কলেজে আসা মাত্র স্কার্ফ পরা একদল ছেলে তাকে ঘিরে ধরেছে। তবে তিনি দমে না গিয়ে নিজের অবস্থান প্রকাশ করেন। তিনি জানান, ওই উগ্র ছেলেগুলোর বেশির ভাগই বহিরাগত।

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
৩৮ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে