কী শিরোনাম পড়ে একটু অবাক হলেন! আসলে হওয়ারই কথা। ৯০ মিনিটের খেলায় একটা দল ৩ মিনিটে কীভাবে চ্যাম্পিয়ন হয়। কিন্তু বাস্তবে এমনটাই হয়েছে তুরস্কের সুপার কাপে।
ফাইনালে ৩ মিনিট খেলেই চ্যাম্পিয়ন হয়েছে গ্যালাতাসারাই। প্রতিপক্ষ ফেনারবাচ প্রথম মিনিটে গোল হজমের পরেই মাঠ ছেড়ে গেলে ১৭ তম বারের মতো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় গ্যালাতাসারাই। চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি হাতে হাসি মুখে ছবি তুললেও জয়ের নায়ক মাউরো ইর্কাদি হয়তো নিশ্চয়ই খুশি হতে পারেননি।
আসলে এভাবে চ্যাম্পিয়ন হওয়াটা কারও জন্যই যে আনন্দের নয়। ফাইনালে খেলতে নামার আগেই পরিকল্পনা করে রেখেছিল ফেনারবাচ গোল হজমের পরেই তারা মাঠ ছেড়ে চলে যাবে। তাই তো অনূর্ধ্ব-১৯ দলকে মাঠে নামিয়ে দেয় তারা। শিরোপা নির্ধারণীর মতো ম্যাচে ফেনারবাচের এমনটা করার কারণ প্রতিবাদস্বরূপ।
গত ২৯ ডিসেম্বর ফাইনালটি হওয়ার কথা ছিল সৌদি আরব। কিন্তু তখন ম্যাচটি স্থগিত করে দেওয়া। গতকাল সেই ম্যাচটিই হয় তুরস্কের সানলিউরফার জিএপি স্টেডিয়ামে। তুর্কি ফেডারেশনের কাছে ফেনারবাচের অনুরোধ ছিল ফাইনালটি যেন স্থগিত করে নতুন সময় দেওয়া হয়। কারণ আগামী বৃহস্পতিবার উয়েফা কনফারেন্স লিগের ম্যাচ রয়েছে তাদের। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের প্রতিপক্ষ গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। তাদের অনুরোধ না রাখায় মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফেনারবাচ। এতে নিয়ম অনুযায়ী গ্যালাতাসারাইকে ১-০ ব্যবধানে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে তুর্কি ফেডারেশনের সমালোচনা করেন ক্লাবের সভাপতি আলি কচ। তিনি বলেছেন, ‘সময় এসেছে তুরস্কের ফুটবলকে নতুন করে সাজানোর। আমরা এমন এক সময়ের মধ্যে আছি যখন তুরস্ক ফুটবলের পুনর্গঠন প্রয়োজন। বাস্তবায়ন করার জন্য তুরস্কে যোগ্য ব্যক্তিও আছে। এই মুহূর্তে নিরপেক্ষতা, স্বচ্ছ প্রতিযোগিতা এবং ক্রীড়া নীতিমালা সামনে আছে উচিত।’

ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
১২ ঘণ্টা আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
১৩ ঘণ্টা আগে
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায় সূর্যকুমার যাদবের দল।
১৪ ঘণ্টা আগে
গ্যারি কারস্টেনকে নিজেদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ১৫ এপ্রিল থেকে দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কাদের দায়িত্ব বুঝে নেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আজ এক বিবৃতিতে এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে।
১৫ ঘণ্টা আগে