Ajker Patrika

দেখে নিন রোনালদো-জর্জিনার সংগ্রহে থাকা ৫.৫ মিলিয়ন পাউন্ডের হীরা-জহরত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫৫
দেখে নিন রোনালদো-জর্জিনার সংগ্রহে থাকা ৫.৫ মিলিয়ন পাউন্ডের হীরা-জহরত

মাঠে ও মাঠের বাইরে একই রকম দাপুটে জীবনে অভ্যস্ত ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের বাইরে রোনালদোর গাড়ি সংগ্রহের কথা আমরা সবাই জানি। শুধু গাড়িই নয়, হীরা-জহরত সংগ্রহেও বাকিদের চেয়ে বেশ এগিয়ে আছেন পর্তুগিজ মহাতারকা। রোনালদো ও তাঁর প্রেমিকা জর্জিনার সংগ্রহে থাকা হীরা-জহরতের মূল্য প্রায় ৫.৫ মিলিয়ন পাউন্ড।

জর্জিনার সংগ্রহে আছে দারুণ সব জুয়েলারিসম্প্রতি রোনালদোর সংগ্রহে থাকা হীরা-জহরত ও মণিমুক্তার হিসাব কষেছেন জুয়েলারি বিশেষজ্ঞ স্টিভেন স্টোন। যেখানে আছে ৬ লাখ পাউন্ডের এংগেজমেন্ট রিং থেকে শুরু করে ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ডের ফ্রাঙ্ক মুলার ঘড়িও। স্টোনের বিশ্বাস, সব মিলিয়ে এই সংগ্রহশালার মূল্য হতে পারে ৫.৫ মিলিয়ন পাউন্ড। 

 ‘আই এম জর্জিনা’ ডকুমেন্টারির প্রোমোতে ২.৭ মিলিয়ন পাউন্ডের জুয়েলারি পরেছেন জর্জিনাদামি সব জুয়েলারিতে বিভিন্ন সময়ে সামনে আসতে দেো যায় জর্জিনাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক সময় নিজেকে হীরা-জহরতে মুড়িয়ে ছবি দেন তিনি। তাঁর জীবন নিয়ে বানানো ডকুমেন্টারি ‘আই এম জর্জিনা’র প্রোমোতে জর্জিনাকে দেখা গেছে ২ লাখ ৭০ হাজার পাউন্ডের ডায়মন্ড সেটে। সেখানে ছিল দর্শনীয় নেকলেস, কানের দুল ও আংটি।

কানে ২৫ হাজার পাউন্ডের কানের দুল পরে হাজির হন জর্জিনাআরেকটি ছবিতে দেখা গেছে জর্জিনাকে ফটোশুট করতে, যেখানে জর্জিনা একটি ব্রেসলেট পরেছিলেন। স্টোনের বিশ্বাস, সেই ব্রেসলেটের দাম প্রায় ১ মিলিয়ন পাউন্ড। এর আগে ২০২১ সালে জর্জিনাকে এংগেজমেন্ট রিং উপহার দিয়েছিলেন রোনালদো, যার মূল্য ছিল ৬ লাখ পাউন্ড। এমন অসংখ্য দামি বিলাসবহুল হীরা-জহরত সংগ্রহে আছে জর্জিনার।

হীরা-জহরত সংগ্রহেও এগিয়ে রোনালদো-জর্জিনা জুটিরোনালদো নিজেও হীরা-জহরত পরতে পছন্দ করেন। শুরুর দিকে প্রথমবার তাঁকে পরতে দেখা গিয়েছিল ১৫ হাজার পাউন্ডের হীরার কানের দুল। সাম্প্রতিক বছরগুলোয় হীরা-জহরত মোড়ানো দামি সব ঘড়ি পরতে দেখা গেছে রোনালদোকে। ২০১৮ সালে জুভেন্টাসের হয়ে যখন ওল্ড ট্রাফোর্ডে ফিরেছিলেন, তখন তার হাতে ছিল ১ দশমিক ২ মিলিয়ন মূল্যের ফ্রাঙ্ক মুলারের ঘড়ি। সামনের দিনগুলোতে রোনালদো-জর্জিনার এই সংগ্রহ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘প্রধানমন্ত্রী বলেছেন, আমাকে ঢাকায় রেখ না, ঢাকার বাইরে নিয়ে যাও’

কারাগারে বদলে গেছে অভিনেতা সিদ্দিকের জীবন

স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ রমনা থানা পরিদর্শন, ১০ মিনিটে যা যা করলেন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব পদে বিএনপি-সমর্থক আইনজীবী প্যানেলের জয়

হজ ক্যাম্প থেকে ২২ হাজার রিয়াল চুরির ঘটনায় গ্রেপ্তার দুই, ১৭৫০০ রিয়াল উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত