সিদ্ধান্ত এখনো পাকাপাকি হয়নি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সাফ জানিয়ে দিয়েছে, তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়বে না। আর পর্তুগিজ উইঙ্গারেরও অন্য ঠিকানায় যাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ।
কারণ ইতিমধ্যে আতলাতিকো মাদ্রিদ ৩৭ বছর বয়সী তারকাকে দলে নেওয়ার দৌড়ে ক্ষান্ত দিয়েছে। লা লিগার ক্লাবটির প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছে, রোনালদোকে দলে নেওয়া তাদের পক্ষে কার্যত অসম্ভব। এদিকে তাঁর বায়ার্ন মিউনিখ বা চেলসিতে যাওয়ার যে গুঞ্জন, তাও প্রায় থেমে গেছে।
রেড ডেভিলদের নতুন কোচ এরিক টেন হাগের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় গাড়ি চালিয়ে ইউনাইটেডের অনুশীলন মাঠ ক্যারিংটেনে যান রোনালদো। সঙ্গে ছিলেন তাঁর এজেন্ট হোর্হে মেন্দেস। এর আো ঘণ্টা পর পৌঁছান রেড ডেভিলদের সাবেক কোচ স্যার আলেক্স ফার্গুসন।
২০০৩ সালে এই কিংবদন্তি কোচের অধীনে ১৮ বছর বয়সে ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছিলেন রোনালদো। স্কটিশ কোচের প্রভাবে জুভেন্টাস ছেড়ে গত মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে ফিরেছিলেন পর্তুগিজ তারকা। এবারও স্যার ফার্গুসনকে ইউনাইটেড কর্তৃপক্ষ আলোচনায় যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাঁর প্রিয় শিষ্যকে বুঝিয়ে-সুজিয়ে যদি ওল্ড ট্রাফোর্ডে রেখে দিতে পারেন।
কার্যত আলোচনায় সফল বলা চলে ইউনাইটেডকে। তারা জানিয়েছে, সিআর সেভেন বিক্রির জন্য নয়। রোনালদো থাকতে রাজি হয়েছেন কি না, জানা না গেলেও সিআর সেভেনকে ছাড়বে না জানিয়েছে ম্যানইউ।
ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চাওয়ার কথা জানানোর পর এবারই প্রথম কোচ টেন হাগের সঙ্গে সাক্ষাৎ করেন রোনালদো। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলতে ইউনাইটেড থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যে ১৭ দিনের সফরে গিয়েছিল, সেই সফরে যাননি রিয়াল মাদ্রিদের সাবেক তারকা।
আলোচনায় এজেন্ট মেন্দেস রোনালদোর পক্ষ নিয়ে কথা বলেছেন। তবে কোথায় যাবেন পর্তুগিজ উইঙ্গার? বায়ার্ন ও চেলসি ইতিমধ্যে ‘না’ জানিয়ে দিয়েছে। তাঁর ঠিকানা বদলানোর অপশনও কমে আসে যখন আতলেতিকোর প্রেসিডেন্ট এনরিখ সেরেজো রোনালদোকে দলে নিতে চাওয়ার বিষয়টি গুজব বলে উড়িয় দেন।
এক স্প্যানিশ রেডিওকে তিনি বলেন, ‘আমি জানি না, ক্রিস্টিয়ানো রোনাদালদোর আতলেতিকো মাদ্রিদে আসতে চাওয়ার বিষয়টি নিয়ে কে গল্প ফেঁদেছে। এটা সত্য নয়। তাঁর আতলেতিকো মাদ্রিদে আসা কার্যত অসম্ভব।’

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
১৯ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে