
ম্যাচে সমতায় ফেরার দারুণ সুযোগ তৈরি করেন আর্লিং হালান্ড। ওয়েম্বলিতে গতকাল এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলের চেষ্টা করেন হালান্ড। তবে ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসনের নৈপুণ্যে হালান্ডের গোলটা হয়নি।
এফএ কাপের ফাইনালে গত রাতে ২৪ মিনিটে হালান্ডের যে প্রচেষ্টা হেন্ডারসন প্রতিহত করেন, সেটা ভিডিও অ্যাসিস্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দীর্ঘক্ষণ যাচাই বাছাই করা হয়েছে। রিপ্লেতে দেখা গেছে, বক্সের বাইরে থেকে বল সরিয়েছেন হেন্ডারসন। রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল ও তাঁর সহকারীরা যেভাবে সময় নিয়ে দেখেছেন, তাতে মনে হচ্ছিল প্যালেস গোলরক্ষক হয়তো লাল কার্ড পেতে পারেন। কিন্তু ভিএআর দেখে মনে হয়েছে, হালান্ডের স্পষ্ট গোলের সুযোগ ছিল না। বলটা অন্য পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল।
ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ঘটনা ঘটল, যেখানে ম্যানচেস্টার সিটি গোলের সুযোগ পেলে ম্যাচের মোড়ও ঘুরে যেতে পারত। ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা কথা বাড়াননি হেন্ডারসনের ঘটনা নিয়ে। সিটি কোচ বলেন, ‘আমি তো রেফারি নই।’ ম্যাচ শেষে সম্ভাব্য হ্যান্ডবলের ঘটনা নিয়ে কথা বলেছেন হেন্ডারসন নিজেও। প্যালেস গোলরক্ষক বলেন, ‘সত্যি বলতে ভিএআরের মাধ্যমে যাচাই বাছাইয়ের যে ব্যাপার চলে আসবে, সেটা আমি জানতাম না। বলটা বক্সের দিকে চলে এসেছিল। আমি নিশ্চিত ছিলাম না যে তারা কী করতে যাচ্ছে। কে কী ভাবলেন, তাতে কিছু যায় আসে না।’
ম্যান সিটিকে ১-০ গোলে হারিয়ে গত রাতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এফএ কাপ জেতে ক্রিস্টাল প্যালেস। ম্যাচের একমাত্র গোল ১৬ মিনিটে করেন প্যালেস মিডফিল্ডার এবেরেচি এজ। হেন্ডারসনের দারুণ অবদান রেখেছেন প্যালেসের শিরোপা জয়ে। ৭৯ শতাংশ বল দখলে সিটি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ৬ শট। যেখানে ৩৬ মিনিটে ম্যান সিটির মিডফিল্ডার ওমর মারমুশ পেনাল্টি থেকে গোলের সুযোগ তৈরি করেন। কিন্তু প্যালেস গোলরক্ষক হেন্ডারসন সেটা প্রতিহত করেছেন।
গোলরক্ষকেরা পেনাল্টি এলাকার মধ্যে কী করলে শাস্তি পাবেন, সেটা নিয়ে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইফ্যাব) নীতিমালা আছে। আইফ্যাবের নিয়ম অনুযায়ী গোলরক্ষকেরা সর্বোচ্চ ছয় সেকেন্ড বল ধরে রাখতে পারবেন। বল ধরে রাখার সময় এই সময়সীমা পেরিয়ে গেলে পরোক্ষ ফ্রি-কিক দেওয়া হবে। আরেক নিয়ম অনুযায়ী, যদি কোন গোলরক্ষক বল ছেড়ে দেওয়ার পর এবং অন্য ফুটবল স্পর্শ করার আগে তাঁর (গোলরক্ষক) হাত দিয়ে বল স্পর্শ করেন, সেক্ষেত্রে পরোক্ষ ফ্রি-কিক দেওয়া হবে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে