দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। সময়ের হিসেবে আর মাত্র ৭৫ দিন বাকি। এরপর শুরু হবে ফুটবল মহাযজ্ঞের লড়াই। বিশ্বকাপে খেলতে নামার আগে দলগুলো শেষ সময়ের প্রস্তুতির পরিকল্পনা করে রেখেছে। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির জন্য আর্জেন্টিনা দুইটি প্রীতি ম্যাচ খেলবে। এর জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ৩২ জনের নামের তালিকা ঘোষণা করেছে।
সেপ্টেম্বর মাসের শেষ দিকে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা প্রথম ম্যাচটি খেলবে হন্ডুরাসের বিপক্ষে ২৩ সেপ্টেম্বর। আর বিশ্বকাপের আগে শেষ ম্যাচটি খেলবে ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে।
এই দুই ম্যাচের জন্য কোচ লিওনেল স্কোলোনি প্রাথমিক তালিকাতে রেখেছেন ৩২ জন ফুটবলারকে। আলবিসেলেস্তাদের শীর্ষ ফুটবলাররা সকলে আছেন কোচের স্কোয়াডে। নতুনদের মধ্যে ডাক পেয়েছেন থিয়াগো আলমাদা। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে খেলছেন তিনি। এ বছরের শুরুতে আটালান্টা ইউনাইটেডে যোগ দিয়ে দুর্দান্ত ফর্মেও আছেন এই মিডফিল্ডার। এখন পর্যন্ত ক্লাবের হয়ে ২৪ ম্যাচে ৪ গোল করেছেন। আর সতীর্থদের দিয়ে ১০ গোল করিয়েছেন। প্রীতি ম্যাচ দুইটিতে ভালো খেলতে পারলে বিশ্বকাপের দলেও সুযোগ পেতে পারেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার।
৩২ সদস্যের আর্জেন্টিনা দল-
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মনতিয়েল, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, জার্মেইন পেৎসেয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, ফাকুন্দো মেদিনা, নেহুয়েন পেরেজ, ক্রিশ্চিয়ান রোমেরো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, আলেহান্দ্রো গোমেজ, আলেক্সিস মাক আলিস্তার, এনজো ফার্নন্দেজ, আনহেল ডি মারিয়া, এজেকিয়েল পালাসিওস।
ফরোয়ার্ড: আনহেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, লুকাস ওকাম্পোস।

ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তে পাওয়া সমতা ফেরানো গোল বাতিল হওয়াকে কেন্দ্র করে ভিএআর ও স্নিকো প্রযুক্তির ভূমিকা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অতিরিক্ত সময়ের ১৩তম মিনিটে ইয়োসকো ভার্দিওলের গোল বাতিল হওয়ার ঘটনাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
১৬ মিনিট আগে
কেপ ভার্দের বিশ্বকাপ সাফল্য দেশটিতে এক অভূতপূর্ব উদযাপনের আবহ তৈরি করেছে। ছোট এই দ্বীপরাষ্ট্রের ফুটবল দল ‘ব্লু শার্কস’ নকআউট পর্বে পৌঁছানোর পর থেকে পুরো দেশ কার্যত উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, গাড়ি থেকে শুরু করে মোটরবাইক—সব জায়গায় এখন উড়ছে জাতীয় পতাকা।
৪৪ মিনিট আগে
শক্তি কিংবা অভিজ্ঞতায় আর্জেন্টিনার চেয়ে বেশ পিছিয়ে কেপ ভার্দে। এরপরও বিশ্বকাপের সেরা ৩২-এর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ছেড়ে কথা বলবে না আফ্রিকার দলটি। আত্মবিশ্বাসী ফুটবল খেলে লিওনেল স্কালোনির দলকে চমকে দিতে চায় কেপ ভার্দে—এমনটাই জানালেন দলটির প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো।
২ ঘণ্টা আগে
ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে পর্তুগাল। সমালোচনার মধ্য দিয়ে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য দিনটা দারুণ গেছে। একবার জালের দেখা পেয়েছেন সাত নম্বর জার্সিধারী। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ভক্তদের উদ্দেশে ভালোবাসা জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে