মাঠের ভেতরে সময়টা ভালো যাচ্ছে না চেলসি কোচ থমাস টুখেলের। দুদিন আগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জার্মান কোচের দল বিধ্বস্ত হয়েছে ৪-১ গোলে। মাঠের বাইরে আরও বাজে অবস্থা টুখেলের। চ্যাম্পিয়নস লিগজয়ী কোচের সঙ্গে বিচ্ছেদ চেয়ে বসছেন স্ত্রী সিসি! গতকাল রোববার এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
টুখেল-সিসির ভালোবাসার আনুষ্ঠানিক প্রণয় ঘটে ১৩ বছর আগে। বিয়ে করেন তাঁরা। এই দম্পতির ঘরে আছে দুই কন্যা সন্তান। কিন্তু চার হাত আর এক থাকছে না। বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন সিসি। তাঁদের শান্তিপূর্ণ বিচ্ছেদ প্রক্রিয়াও নাকি শুরু হয়েছে। সংসার ভাঙলেও সন্তানদের দেখভাল ও ভরণপোষণের দায়িত্ব টুখেলের কাঁধেই থাকবে।
ইউক্রেন হামলার জের ধরে ভালোই চাপে আছেন চেলসির রাশান ধনকুবের রোমান আব্রামোভিচ। ক্লাবের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান তিনি। ক্লাব বিক্রি করার সিদ্ধান্ত নেন আব্রামোভিচ। তাতে করে অনিশ্চয়তার মুখে পড়ে চেলসি কোচ টুখেলের ভবিষ্যৎ। পেশাদার জায়গায় নিয়ে সংশয় তো আছেই, এর সঙ্গে যুক্ত হলো ব্যক্তিগত জীবনের অনিশ্চয়তা।
ডেইলি মেইলকে খবরটি নিশ্চিত করেছেন টুখেলের এক ঘনিষ্ঠজন। তিনি বলেছেন, 'সিসি এবং থমাস (টুখেল) শান্তিপূর্ণভাবে বিচ্ছেদের দিকে এগোচ্ছেন। এটা খুব দুঃখজনক। এখন দুজনকে তাদের কন্যাদের অগ্রাধিকার দিতে হচ্ছে। তাদের বিচ্ছেদের জন্য গত সপ্তাহে কাগজপত্র দাখিল করা হয়েছে।'

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে ভারতীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। সমাপনী অনুষ্ঠানের পারফরম্যান্স শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
১২ ঘণ্টা আগে
সিডনি থেকে আজ স্থানীয় সময় দুপুর আড়াইটায় পার্থে অবতরণ করে বাংলাদেশ। আজ কোনো অনুশীলন ছিল না। বিকেলের দিকে খেলোয়াড় এবং কোচিং স্টাফরা কিংস পার্ক পরিদর্শন করেন, যেখানে তাঁরা হাঁটাহাটি ও স্ট্রেচিং সেশন সম্পন্ন করেন। কাল স্থানীয় সময় সকাল ৯ টা থেকে সাড়ে ১০টায় ই অ্যান্ড ডি লিটিস স্টেডিয়ামে হবে অনুশীলন। পর
১৪ ঘণ্টা আগে
২৩ মার্চ থেকে মালদ্বীপে শুরু হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ৭ দলের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষে হিসেবে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
১৪ ঘণ্টা আগে
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরবে কি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে? আরও একবার কি ফাইনালে উঠেও শিরোপা না জেতার আফসোসে পুড়বে ভারত? এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে এসব প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।
১৬ ঘণ্টা আগে