অবশেষে দীর্ঘ যাত্রাটা থামল আতোয়ান গ্রিজম্যানের। ফ্রান্সের হয়ে টানা ৮৪ ম্যাচ খেলার রেকর্ড। সংখ্যাটা আরও বাড়তে পারত তাঁর। কিন্তু গোড়ালির চোট সেটা আর হতে দিল না। এতে টানা ৭ বছর খেলার যাত্রা থেমেছে ফরাসি ফরোয়ার্ডের।
২০১৭ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টানা সর্বোচ্চ ম্যাচ খেলার শুরুটা করেছিলেন ফরাসি স্ট্রাইকার। দল থেকে বাদ পড়ার আগে ফ্রান্সের হয়ে সব ম্যাচেই ছিলেন ৩২ বছর বয়সী তারকা। এ সময় ফ্রান্সের জার্সিতে ২০১৮ বিশ্বকাপও জিতেছেন তিনি। সব মিলিয়ে জাতীয় দলে ১২৭ ম্যাচ খেলেছেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড, গোল করেছেন ৪৪ টি।
ফ্রান্সর হয়ে টানা খেলার আগের রেকর্ডটি ছিল প্যাট্রিক ভিয়েরার। টানা ৪৪ ম্যাচ খেলা সাবেক ফরাসি মিডফিল্ডার। গ্রিজম্যান ছিটকে যাওয়ায় প্রীতি ম্যাচের জন্য মাতেও গুয়েনডৌজিকে দলে ডেকেছেন কোচ দিদিয়ের দেশম। সবশেষ বিশ্বকাপে খেলার পর এবারই প্রথমবার ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী লাৎসিও মিডফিল্ডার।
আগামী ২৪ মার্চ জার্মানির বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপরা। আর দ্বিতীয়টি চিলির বিপক্ষে, ২৭ মার্চ। দুই ম্যাচে গ্রিজমানকে না পাওয়া নিয়ে দেশম বলেছেন, ‘আতোয়ানের গোড়ালিতে সমস্যা রয়েছে, যা সবশেষ (বার্সেলোনার বিপক্ষে) ম্যাচে ৪৫ মিনিটের মতো খেলার সময়ও তাকে ভুগিয়েছে।’
গ্রিজমানের মতো খেলোয়াড়ের বদলি পাওয়া গেছে কিনা সেটার বিষয়ে দেশম বলেছেন, ‘আতোয়ানের গুণাবলির মতো আমরা আরেকজন খেলোয়াড়কে খুঁজে পাব না, যার তার মতো বৈশিষ্ট্য আছে। আসলে একজনের পজিশনের বদলি হিসেবে আরেকজনকে খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই ভিন্নভাবে আমরা ম্যাচের পরিকল্পনা সাজাব।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করানোর অনুমতি পেয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। এ জন্য দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকতে পারবেন না এই দুজন। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও হলো একপেশে লড়াই। তবে এবার আর জয়ী দলের নামটা বাংলাদেশ নয়; দাপুটে পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে বৃষ্টি আইনে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।
৯ ঘণ্টা আগে
নিলাম থেকে দলে নিলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি বোলারের বিকল্প খুঁজছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি। এবার সে বিকল্প খুঁজে নিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।
১০ ঘণ্টা আগে
বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে দুই দলের ব্যাট বলের লড়াই। বৃষ্টির পর নতুন লক্ষ্য দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
১১ ঘণ্টা আগে