
অপেক্ষা বাড়ছেই তো বাড়ছেই। বাংলাদেশ জাতীয় দলের কোচ কে হবেন তা নিয়ে জল্পনাকল্পনা থামছেই না। সেই দৌড়ে এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। বাফুফেও তাঁকে নিয়ে আগ্রহী, কিন্তু বাজেট সেখানে বড় বাধা। আজ কোচের নাম ঘোষণা করার কথা থাকলেও সেই অপেক্ষা বাড়ছে।
জানা গেছে, কোলম্যান তাঁর সহকারী কোচ কিট সিমন্সের পেছনে মাসিক ব্যয় হতে পারে প্রায় ৩১ হাজার ডলার। কর বাবদ আরও প্রায় ৫ হাজার ডলার গুনতে হবে। বাফুফের একার সামর্থ্য নেই সেই অর্থ দেওয়ার। তাই সরকারও সহযোগিতা করতে রাজি। তবে যদি–কিন্তুর সংকট কাটছেই না।
আজ গুলিস্তানে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ উদ্বোধনে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আগামী দুই বছরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে খেলাগুলো রয়েছে, সেগুলো বিচার-বিশ্লেষণ করেই আমরা এগোচ্ছি। বর্তমানে ফুটবলকে কেন্দ্র করে দেশের মানুষের যে উন্মাদনা ও প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি পূরণ করা আমাদের কাছে সবচেয়ে জরুরি বিষয়। আমি মনে করি, সেই প্রত্যাশা পূরণের জন্য আমি, আমার সরকার এবং আমাদের ফুটবল ফেডারেশন—সবাই বদ্ধপরিকর। ইনশা আল্লাহ, আগামী দুই-তিন দিনের ভেতরেই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব যে।’
বাফুফে দুই বছরের জন্য কোচ নিয়োগ দিতে চায়। কিন্তু আগামী দুই বছরে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো প্রতিযোগিতামূলক সূচি নেই। আমিনুল বলেন, ‘আমি যখন নিজে মাঠে খেলেছি, তখনো আমরা একটি কথা বলতাম—যেকোনো কোচ এলেই তাঁকে একটি নির্দিষ্ট সময় দেওয়া উচিত। সেই সময়টা পাওয়ার পর তবেই তাঁর কাছ থেকে কাঙ্ক্ষিত ফলাফল প্রত্যাশা করা যায়। কাজেই আমাদের পরবর্তী যিনি কোচ হবেন, তাঁকেও আমাদের সেই পর্যাপ্ত সময়টুকু দিতে হবে। সময় না দিলে আমরা আসলে কাঙ্ক্ষিত ফলাফল পাব না। আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে, সেসবের আলোকে আমরা সবকিছু মিলিয়েই আলোচনা করছি।’

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
৬ ঘণ্টা আগে