
নতুন মৌসুমের শুরুতে কাঁপিয়ে দিচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। সৌদি প্রো লিগে দুই ম্যাচের দুটিতে জিতেছে দলটি। টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। কিন্তু দল ছন্দে থাকলেও তাঁকে যে গত রাতে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি।
আল আওয়াল পার্কে গত রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হয়েছে আল নাসর-আল খুলুদ। আল নাসর এই ম্যাচে ২-০ গোলে জিতলেও কোনো গোল করতে পারেননি রোনালদো। এমনকি পর্তুগিজ ফরোয়ার্ডের নেই কোনো অ্যাসিস্ট। কিন্তু তারকা খেলোয়াড় পারফর্ম না করলেও সতীর্থদের থেকে যদি সমর্থন পাওয়া যায়, তাহলে ম্যাচ জেতা অসম্ভব নয়। রোনালদো গত রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে যে বোঝাতে চেয়েছেন তেমন কিছুই। ম্যাচের কিছু মুহূর্তের ছবি পর্তুগিজ ফরোয়ার্ড নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, ‘একসঙ্গে লড়ব। একসঙ্গে জিতব। আপনাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ। এভাবেই এগিয়ে যেতে হবে।’
আল খুলুদের বিপক্ষে গত রাতে প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি আল নাসর। দ্বিতীয়ার্ধে গোলমুখ খোলে রোনালদোর দল। ৫২ মিনিটে কিংসলে কোমানোর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন সাদিও মানে। আল নাসর দ্রুতই ২-০ গোলে এগিয়ে যেতে পারত। হোয়াও ফেলিক্সের ক্রস রোনালদোর ঠিক পায়ের সামনেই পড়েছে। কিন্তু আল খুলুদের গোলপোস্টের সামনে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলায় লক্ষ্যভেদ করতে পারেননি রোনালদো। দ্বিতীয় গোলের দেখা আল নাসর পেয়েছে ৮১ মিনিটে। মার্সেলো ব্রোজোভিচের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ইনিগো মার্তিনেজ।
একেবারে শেষভাগে এসে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল আল খুলুদ। কিন্তু ৮৮ মিনিটে দলটির মিডফিল্ডার মাইজিয়ান মাওলিদা পেনাল্টিতে গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ২-০ গোলের জয়ে আল নাসর এখন ২০২৫-২৬ মৌসুমের সৌদি প্রো লিগের শীর্ষে। ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পেয়েছে রোনালদোর দল। দুইয়ে থাকা আল খালিজেরও পূর্ণ ৬ পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানের কারণে দুইয়ে অবস্থান করছে তারা।

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ফ্রান্সের কাছে হেরে এমনিতেই বেশ সমালোচনার মুখে ব্রাজিল। তার ওপর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চিন্তা বাড়ালেন রাফিনহা। আবারও পুরনো চোটের শঙ্কায় আছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
৬ ঘণ্টা আগে
১১ মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল। খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে নতুন দায়িত্বে দেখা যাবে ক্যারিবীয় অলরাউন্ডারকে। দলটির পাওয়ার হিটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। আইপিএল শুরুর আগের দিন ঘটা করে সেই বার্তাই
৬ ঘণ্টা আগে
কাল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম মৌসুম। চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের আগের ১৮ মৌসুমে হয়েছে অনেক ব্যক্তিগত এবং দলীয়। আরও একটি মৌসুম শুরুর আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টটির উল্লেখযোগ্য কিছু রেকর্ড।
৭ ঘণ্টা আগে
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। তার আগে বাকি আছে আর মাত্র আড়াই মাস। তবে এখনো বিশ্বকাপে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
৮ ঘণ্টা আগে