
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি নয়—সান্তিয়াগো বার্নাব্যুর গতকালের ম্যাচকে চাইলে অনেকে ভালভার্দে-সিটি লড়াইও বলতে পারেন। ফেদেরিকো ভালভার্দের একক নৈপুণ্যে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। হ্যাটট্রিকে গতকাল ৫৮ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন এই তারকা মিডফিল্ডার।
গত কয়েক বছরে চ্যাম্পিয়নস লিগের নকআউটে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি নিয়মিতই মুখোমুখি হচ্ছে। বেশির ভাগ সময় সেগুলো হয় কোয়ার্টার ফাইনাল অথবা শেষ চারে হয়েছে। ছাদঢাকা সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। গোল তিনটির তিনটিই করেছেন ভালভার্দে। তাতে রিয়ালের দ্বিতীয় মিডফিল্ডার হিসেবে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন হোসে মার্তিনেস পিরি। ১৯৬৮ সালে ইউরোপিয়ান কাপের প্রথম রাউন্ডে এইএল লিমাসোলের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে গত রাতে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভার্দে। ২০ মিনিটে তিনি করেছেন প্রথম গোল। সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা গোলপোস্ট থেকে বেরিয়ে এলে সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ভালভার্দে। রিয়াল মিডফিল্ডারকে গোল করতে সহায়তা করেন দলটির গোলরক্ষক থিবো কোর্তোয়া। দ্বিতীয় গোল ২৭ মিনিটে ভালভার্দে করেছেন ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে।
প্রথমার্ধ শেষ হওয়া আগমুহূর্তে হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভার্দে। ৪২ মিনিটে ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে এই গোল করেছেন ভালভার্দে। এই তিন গোলই মূলত ম্যাচের ফল তৈরি করে দিয়েছে। ৫৮ বছর পর যে পিরির রেকর্ডে ভাগ বসিয়েছেন ভালভার্দে, সেই পিরি-ভালভার্দে ফ্রেমে বন্দী হয়েছিলেন। পিরি রিয়ালের সম্মানসূচক প্রেসিডেন্টের উপাধিও পেয়েছেন। ভালভার্দে প্রথমার্ধে হ্যাটট্রিক পূর্ণ করলেও ১৯৫৮ সালে তা করতে পারেননি পিরি। এইএল লিমাসোলের বিপক্ষে ১১, ১৪ ও ৬২ মিনিটে তিনটি গোল করেছিলেন পিরি। সেই ম্যাচ রিয়াল জিতেছিল ৬-০ গোলে।
রিয়ালের মতো বোডোও পেয়েছে ৩-০ গোলের জয়। অ্যাস্পমাইরা স্টেডিয়ামে শেষ ষোলোর প্রথম লেগে পর্তুগালের স্পোর্টিং সিপিকে হারিয়ে রূপকথার গল্প লিখেই চলেছে বোডো। আর বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি পেয়েছে দাপুটে জয়। পার্ক দে প্রিন্সেসে পিএসজি-চেলসি শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ ৭৩ মিনিট পর্যন্ত ২-২ সমতায় ছিল। চমকে দিয়ে পিএসজি শেষ পর্যন্ত ৫-২ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।

৯০০ গোলের মাইলফলক স্পর্শ করা লিওনেল মেসির কাছে স্রেফ সময়ের ব্যাপার। রোববার ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে গোল করে মাইলফলকের পথে একধথাপ এগিয়েও যান তিনি। আজ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম লেগের ম্যাচে সুযোগও পেয়েছিলেন। তবে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অপেক্ষা আজও
৩০ মিনিট আগে
নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ মোহাম্মদ আমিরের। সদ্য শেষ হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছিলেন। যদিও সেগুলো বিফলে যাওয়ায় সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের বিদ্রুপের শিকার হয়েছিলেন তিনি। এবার বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডের পর আলোচনায় আমির। বাজে পারফরম্যান্স
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)—সব জায়গাতেই গতির ঝড়ে ব্যাটারদের কাবু করতে ওস্তাদ। বিশেষ করে, শর্ট বলে উইকেট নিতে তাঁর জুড়ি মেলা ভার। মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গড়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন।
১৩ ঘণ্টা আগে
তিন মাস পেছাল মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এপ্রিলের শুরুতে হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন দিনক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে।
১৪ ঘণ্টা আগে