মৌসুমের শেষ দিকে এসে একের পর এক পয়েন্ট হারালে কার না মাথা ঠিক থাকে? সেটিও আবার শুরু থেকে শিরোপার দৌড়ে থাকার পর পর হুট করে সেই দৌড় থেকে ছিটকে গেলে! লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ ও ফরোয়ার্ড মোহামেদ সালাহরও যেন মেজাজ ঠিক রাখা কঠিন হয়ে পড়েছিল। নয়তো সবার এমন উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের!
আটালান্টার কাছে দুই লেগ মিলে হারের পর ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল লিভারপুল। বিদায়ের সেই ক্ষত তরতাজা থাকতেই গুডিসন পার্কে মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে হেরে কার্যত ছিটকে পড়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে। আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে লিগে যে শিরোপা লড়াই জমিয়ে তুলেছিল তাতে বড় ধাক্কা খায় অলরেডরা।
তবে যেটুকু আশা ছিল, সেটিও শেষ হয়ে যায় পরের ম্যাচে। লিভারপুল ড্র করে বসে ওয়েস্ট হামের মাঠে। সেই ম্যাচেই ক্লপের সঙ্গে বাগ বিতণ্ডা হয় সালাহর। ম্যাচটিতে শুরুর একাদশে ছিলেন সালাহ। দ্বিতীয়ার্ধে ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন মিসরীয় ফরোয়ার্ড। কিন্তু ৭৭ মিনিটে সমতায় ফেরে ওয়েস্ট হাম। তখন ডাগআউটে দাঁড়ানো ক্লপকে উদ্দেশ্য করে কী যেন বলেন নামার প্রস্তুতি নেওয়া সালাহ। গুরু-শিষ্যের প্রায় লেগেই যাচ্ছিল। তবে সতীর্থরা এসে সরিয়ে নেন সালাহকে। পরে তিনি মাঠে নামলেও দলকে সমতায় ফেরাতে পারেননি।
সেই ম্যাচের পর সালাহ বলেন, ‘আমি যদি আজ কথা বলি তবে আগুন ধরে যাবে।’ অথচ অ্যানফিল্ডে নিজের শেষ মৌসুম কাটানো ক্লপের সঙ্গে এর আগে কখনো তাঁর কথা-কাটাকাটি হয়েছে, এমনটি দেখা যায়নি। বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর ২০১৭ সালে রোমা থেকে সালাহকে আনেন তিনি। দুজনের জুটিতে অলরেডরা লম্বা সময়ের শিরোপা খরা ঘুচিয়ে জিতেছে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ। দুজনের রসায়নও ছিল অসাধারণ।
গত সপ্তাহে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচের সেই ঘটনার পর সালাহ গণমাধ্যমে কথা বললেও চুপ ছিলেন ক্লপ। তবে লিভারপুল কোচ আজ জানিয়েছেন, সালাহর সঙ্গে তাঁর ঝামেলা মিটে গেছে। আগামী পরশু লিগে টটেনহামের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে লিভারপুল। তার আগে ক্লপ বললেন, ‘কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আমরা এটি নিয়ে পুরোপুরিই ঠিক আছি। এটি একটি অ-গল্প।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে